জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টির পর আপাতত কিছুটা স্বস্তির পথে বাংলা। আজ জন্মাষ্টমীর দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ উৎসবের দিনে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড়সড় দুর্যোগের পূর্বাভাস নেই। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা অবস্থায় রয়েছে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ফলে ভাদ্র মাস চললেও তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় নিচেই রয়েছে। প্যাচপ্যাচে গরমের অস্বস্তিও আপাতত তুলনামূলক কম।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। ৪ ও ৫ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ফলে বৃষ্টি কমলেও আবহাওয়ার পুরোপুরি উন্নতি হচ্ছে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি অত্যন্ত ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে দীর্ঘ সময় ধরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। পূর্বাভাস অনুযায়ী দ্রুত বৃষ্টি কমেনি, বরং বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে নিম্নচাপের প্রভাব অনেকটাই দুর্বল হওয়ায় দুর্যোগের পরিস্থিতিও ধীরে ধীরে কাটছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকার সম্ভাবনা। ফলে সপ্তাহান্তে বড়সড় বৃষ্টির আশঙ্কা থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রবিবার থেকে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর মঙ্গলবার ও বুধবারও জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে স্থানীয়ভাবে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কাও থাকছে। অতিবৃষ্টির ধাক্কা পড়েছে রেল পরিষেবাতেও। ফরাক্কার কাছে প্রবল বৃষ্টির জেরে রেললাইনের একাংশ বসে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। উত্তরবঙ্গমুখী একাধিক ট্রেনের পরিষেবায় প্রভাব পড়ায় দুর্ভোগে পড়েছেন বহু যাত্রী।

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

কলকাতার কাছেই ছোট্ট বৃন্দাবন! ঘুরে আসুন জোকার স্বামীনারায়ণ মন্দির

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?