সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মান্তরের অভিযোগ থেকে অ্যাসিড-কাণ্ডে বিচার নানাবিধ সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এ ভিড় জমালেন রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনের পাশেই রাজ্য বিজেপির সদর দফতরে বৃহস্পতিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এর অষ্টম দিনের কর্মসূচি। ব্যক্তিগত সমস্যা, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য পরিষেবা, সরকারি চাকরির বদলি, কর্মসংস্থান এবং ধর্মান্তরের অভিযোগ-সহ একাধিক বিষয় নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ সেখানে হাজির হন।

এদিন মালদার মোথাবাড়ি থেকে আসা এক অভিযোগকারী বলেন, তাঁকে ও তাঁর পরিবারকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, ধর্মান্তরিত হলে অর্থের প্রলোভনও দেখানো হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নামও জড়িত। তাঁর বক্তব্য, এলাকায় হিন্দুদের সংখ্যা কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের কর্মকাণ্ড চলছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জনতার দরবারে আইনশৃঙ্খলা সংক্রান্ত একাধিক অভিযোগও উঠে আসে। এক নিহত বিজেপি কর্মীর বাবা জানান, তাঁর ছেলে দীর্ঘদিন বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক কারণেই তাঁকে একাধিকবার হুমকি ও হামলার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ পরিবারের। তাঁদের দাবি, ১৮ নভেম্বর ২০২৫ রাতে সুমনকে খুন করা হয়। থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত প্রকৃত বিচার মেলেনি বলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান তাঁরা। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরের আশ্রমপাড়ার একটি পরিবারও তাঁদের মেয়ের মৃত্যুর ঘটনায় সুবিচারের দাবি জানায়।

আরও পড়ুন: থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

স্বাস্থ্য পরিষেবার সমস্যাও উঠে আসে এই কর্মসূচিতে। সুন্দরবনের বাসিন্দা জানান, তাঁর মেয়ে মনীষা গুপ্তার হৃদ্‌যন্ত্রে ছিদ্র ধরা পড়েছে। ২০২৩ সাল থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েও সন্তোষজনক ফল না মেলায় প্রশাসনের সাহায্য চেয়ে জনতার দরবারে আসেন তিনি। সরকারি কর্মীদের বদলির বিষয়েও অভিযোগ শোনা যায়। পেশায় এক নার্স দাবি, আগের সরকারের সময়ে তাঁকে চাপ সৃষ্টি করে বদলি করা হয়েছিল। বহুবার আবেদন করেও সমস্যার সমাধান হয়নি। নতুন সরকারের কাছে ন্যায়বিচারের আশায় তিনি নিজের আবেদন জানান। এদিন পঞ্চায়েত দফতরের অস্থায়ী কর্মীরাও চাকরি স্থায়ী করার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও স্থায়ী নিয়োগের সুযোগ পাননি। বর্তমান সরকারের কাছে সেই সমস্যা সমাধানের আবেদন জানান তাঁরা। দিনভর জনতার দরবারে আসা অধিকাংশ অভিযোগই ছিল প্রশাসনিক জটিলতা, চিকিৎসা, আইনশৃঙ্খলা এবং চাকরি সংক্রান্ত। বিজেপি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দফতরগুলিকে অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শুক্রে আরশোলাদের ‘তিরঙ্গা যাত্রা’ বন্ধের নির্দেশ দিতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো