থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে স্বল্প খরচে ভ্রমণের প্রলোভন দেখিয়ে তিন ভারতীয় তরুণকে অপহরণ করে নির্যাতনের অভিযোগে পাঁচ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে থাইল্যান্ড পুলিশ। মঙ্গলবার ব্যাংককের খ্লং তান এলাকার একটি হোটেল থেকে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় অভিযুক্তদের আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। 

ধৃতরা হলেন, অবতার সিং (৩৮), জগজিৎ সিং (৩৮), রামবালক কুমার (২৪), সুখবীর সিং (৩৭) এবং কুলরা সিং (২৭)। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা অপহরণচক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রের মূল কাণ্ডারী দুবাইয়ে বসে গোটা পরিকল্পনা পরিচালনা করছিল। অপহৃতদের পরিবারের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ই ছিল মূল উদ্দেশ্য। এই অপারেশনে অংশ নেওয়ার বিনিময়ে অভিযুক্তদের লুঠ করা টাকা, মূল্যবান সামগ্রী এবং থাইল্যান্ড থেকে পালানোর বিমানের টিকিট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তদন্তে উঠে এসেছে, পাটায়ার সাত দিনের কম খরচের একটি আকর্ষণীয় ট্যুর প্যাকেজের লোভ দেখিয়ে তিন তরুণকে থাইল্যান্ডে আনা হয়। সেখানে পৌঁছানোর পরই তাদের একটি বাড়িতে আটকে রেখে দিনের পর দিন মারধর ও শারীরিক নির্যাতন চালানো হয়। অবশেষে সোমবার সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন: সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

অপহরণকারীদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ২১ জুলাই থাইল্যান্ডে ভারতীয় দূতাবাস বিষয়টি চোনবুরি ইমিগ্রেশন পুলিশ এবং পাটায়া সিটি পুলিশকে জানায়। এরপর তদন্ত শুরু হয়। পরিবারের সদস্যরা পুলিশের হাতে ভিডিও কলের কিছু রেকর্ড তুলে দেন। সেখানে দেখা যায় তিনজন তরুণকে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করা হচ্ছে। প্রত্যেক পরিবারের কাছেই ৪০ লক্ষ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পাটায়ার একটি দোতলা টাউনহাউসে অভিযান চালিয়ে মোহিত (২৩), আশিশ (২৪) এবং হিমাংশু (২০)-কে উদ্ধার করে পুলিশ। দোতলার একটি ঘরে তাদের হাত-পা বাঁধা এবং মুখে টেপ লাগানো অবস্থায় পাওয়া যায়। শরীরজুড়ে ছিল নির্যাতনের একাধিক চিহ্ন। অভিযান চালিয়ে পুলিশ কাঠের লাঠি এবং লাল রঙের স্প্রে পেইন্ট উদ্ধার করেছে। তদন্তকারীদের দাবি, অপহৃতদের শরীরে লাল রঙ ছিটিয়ে ভুয়ো রক্তাক্ত ক্ষতের ছবি তৈরি করা হত, যাতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে দ্রুত মুক্তিপণ দিতে বাধ্য হন। 

 

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট