ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আমেজ এখনও পুরোপুরি কাটেনি। তবে উৎসবের ব্যস্ততা পেরিয়ে এবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা। রাত ও ভোরের দিকে রীতিমতো শীত শীত ভাব। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম-সহ সমস্ত জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশে সামান্য মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির কারণে দৈনন্দিন কাজে বড়সড় বাধার আশঙ্কা নেই।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক কম থাকায় আবহাওয়া থাকবে আরামদায়ক। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা কিছুটা নামতে পারে। ফলে ভোর ও সন্ধ্যায় হালকা ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। পরিস্থিতির পরিবর্তন হলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে তাপমাত্রাও ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ সরে গিয়ে রোদের দেখা মিলবে। আপাতত লক্ষ্মীপুজো পর্যন্ত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছে না আবহাওয়া দফতর। ফলে উৎসবের বাকি দিনগুলিতেও শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

দক্ষিণবঙ্গের তুলনায় শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং শিলিগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এদিকে আবহাওয়া দফতরের নজর রয়েছে বঙ্গোপসাগরের পরিস্থিতির উপর। শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এর সরাসরি প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা নেই। তবে আগামী সপ্তাহে এই নিম্নচাপের গতিপ্রকৃতির উপর রাজ্যের আবহাওয়া অনেকটাই নির্ভর করবে। এর জেরে পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু