কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত ঝাড়গ্রাম। অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা। আজ, রবিবার সকাল থেকেই বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীদের। অভিযুক্ত টোটো চালক পলাতক, তার দোকানে ভাঙচুড় চালাচ্ছে উত্তেজিত জনতা। এমনকি ধর্ষণে অভিযুক্তের বাড়িতেও ভাঙচুড় চালানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়দের দাবি, অভিযুক্তের ফাঁসি নয় এনকাউন্টার চাই। পুলিশের একাংশের মদতেই এমন ঘটনা ঘটছে।

আরও পডুন: আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে পুলিশ। যদিও অভিযুক্তের উচিত শাস্তির ব্যবস্থা না করলে অবরোধ উঠবে না বলে সাফ জানিয়েছেন বিক্ষুব্ধ জনতা। প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। হাতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী মহিলারা। ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে। ঘটনা প্রসঙ্গে ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সউ জানিয়েছেন, ‘খুবই নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা। পশ্চিমবঙ্গের মাটিতে এটা মেনে নেওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন মহিলাদের উপর নির্যাতনে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে। কাউতে রেয়াত নয়। অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়া হবে। আমি বিক্ষোভকারী আদিবাসী বাই-বোনদের অনুরোধ করছি অবরোধ তুলে নিতে। আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি। অনুরোধ করেছি অবরোধ তুলতে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে।’ যদিও বিক্ষোভকারীরা প্রশাসনের কাছ থেকে লিখিত আশ্বাস চেয়েছেন। সেই লিখিত আশ্বাস পেলেই অবরোধ তুলে নেওয়া হবে বলে জানিয়েছে আদিবাসী সমাজের প্রতিনিধিরা।

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির