আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: WBJEE ২০২৬-এর কাউন্সেলিং নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড। ইতিমধ্যেই সেন্ট্রালাইজড অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে কোনও কলেজ বা কোর্সে ভর্তি হয়ে যাওয়া প্রার্থীরাও এবার কমন অনলাইন ডেসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন। বিভিন্ন  পক্ষের কাছ থেকে পাওয়া অনুরোধ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।  

এই সিদ্ধান্তের ফলে, যেসব পড়ুয়া WBJEE ২০২৬-এর সেন্ট্রালাইজড অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছেন, তাঁদের সামনে নতুন করে পছন্দের কলেজ বা কোর্স বেছে নেওয়ার সুযোগ তৈরি হল। অর্থাৎ, আগের ভর্তি হয়ে যাওয়াকে আর ডেসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা হিসেবে ধরা হবে না। শুধু বিজ্ঞপ্তিই নয়, সংশোধিত কাউন্সেলিংয়ের সম্পূর্ণ সময়সূচিও আলাদাভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। ফলে পড়ুয়া ও অভিভাবকদের আপাতত বোর্ডের সরকারি ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

প্রাথমিকভাবে বোর্ডের তরফে জানানো হয়েছিল, কোন কলেজে কতগুলি আসন ফাঁকা রয়েছে, তার তালিকা আগামী ২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। কিন্তু আগের নিয়ম অনুযায়ী, যাঁরা ইতিমধ্যেই কাউন্সেলিংয়ে অংশ নিয়ে ভর্তি হয়ে গিয়েছেন, তাঁরা আর ডেসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে নতুন করে অংশ নিতে পারবেন না। এই নিয়ম নিয়ে পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছিল সমস্যা। কারণ কাউন্সেলিংয়ের পরেও কোনও কোনও কলেজে আসন ফাঁকা থাকলেও, পছন্দের কলেজ বা পছন্দের বিষয় বেছে নেওয়ার সুযোগ পাচ্ছিলেন না ইতিমধ্যে ভর্তি হয়ে যাওয়া পড়ুয়ারা। সেই বিষয়টি বিবেচনা করেই এবার আগের সিদ্ধান্ত সংশোধনের পথে হাঁটল বোর্ড।

 

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাসন্তীতে, দুই পরিবারের সংঘর্ষে আহত ৮

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬

জুটল না ভাত, খেতে বসতেই জামাইবাবুকে কুপিয়ে খুন করল দিদি-ভাই

‘মির্জাপুর’-এর যৌন দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড, মিলল A সার্টিফিকেট

‘ধুরন্ধর’ স্টাইলে পাকিস্তানের প্রকাশ্য রাস্তায় গুলিতে খুন মুম্বই হামলার মাস্টারমাইন্ড লকভির আত্মীয়

আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার

অবৈধ টোটো-অটোর দাপটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, নদিয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা বিপাকে

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

বাড়ি ফেরা হল না, নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতোয় গলা কেটে ফালাফালা প্রাক্তন সেনাকর্মীর

জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর