২১টি ফ্লাইওভারে ৪০ কিমি রাস্তা পার হবে নিমেষে, দোলের আগেই বড় চমক রাজ্য সরকারের, কবে উদ্বোধন?

Share:

নিজস্ব প্রতিনিধি: দোলের আগেই রাজ্যবাসীর জন্য বড় সুখবর। আগামী ২ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে বহুল প্রতীক্ষিত কল্যাণী এক্সপ্রেসওয়ে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোলযাত্রা ও হোলি মিলন উৎসবের মঞ্চ থেকেই ভার্চুয়ালি এই অত্যাধুনিক এক্সপ্রেসওয়ের সূচনা করবেন।

প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই সিগন্যালবিহীন সুপার হাইওয়ে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে জংশন থেকে কাঁচরাপাড়ার কাঁপা মোড় হয়ে বড় জাগুলিয়া পর্যন্ত বিস্তৃত এই রাস্তায় যাতায়াত করতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। যেখানে আগে প্রায় দু’ঘণ্টা সময় লাগত, সেখানে এই এক্সপ্রেসওয়ে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে দেবে বড় স্বস্তি। বিশেষ করে কল্যাণী এইমস-এ পৌঁছনো হবে আরও সহজ ও দ্রুত।

আরও পড়ুন: সিভিকের মারে অন্তঃসত্ত্বার গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ, উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি

৪ থেকে ৬ লেনের এই এক্সপ্রেসওয়ের বড় বৈশিষ্ট্য হল-কোথাও ট্রাফিক সিগন্যালের জন্য থামতে হবে না। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে তৈরি হয়েছে একাধিক ফ্লাইওভার ও আন্ডারপাস। পুরো প্রকল্পে রয়েছে মোট ২১টি ফ্লাইওভার, ৭টি আন্ডারপাস, হালকা যানবাহনের জন্য ৬টি আন্ডারপাস, পথচারীদের জন্য ৬টি আলাদা আন্ডারপাস, ৭০টি কালভার্ট, ৫টি শৌচালয়, একটি ট্রাক লে-বাই এবং ৫৬টি যাত্রী প্রতীক্ষালয়।

রাজ্য সরকারের West Bengal Highway Development Corporation Limited (WBHDCL)-এর তত্ত্বাবধানে তৈরি এই এক্সপ্রেসওয়ে একদিকে নিমতা এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হয়েছে, অন্যদিকে বড় জাগুলিয়ায় জাতীয় সড়ক ৩৪-এর সঙ্গে সংযোগ স্থাপন করেছে। ইতিমধ্যেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগকারী সেতুর কাজ শেষ হয়েছে। ফলে দক্ষিণেশ্বর-বিমানবন্দর সংযোগকারী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে সরাসরি কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা যাবে অনায়াসে।

এই এক্সপ্রেসওয়ে চালু হলে বারাসত-সহ আশপাশের এলাকায় যানজট অনেকটাই কমবে বলে আশা পরিবহণ মহলের। পাশাপাশি নদিয়া, বর্ধমান ও হুগলি জেলার বাসিন্দাদের কলকাতা বিমানবন্দরে পৌঁছনোও হবে আরও দ্রুত ও স্বচ্ছন্দ। প্রশাসনের মতে, দ্রুতগতির এই করিডর শিল্প বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান