সিভিকের মারে অন্তঃসত্ত্বার গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ, উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আদিবাসী অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শিলিগুড়ি। অভিযোগ, এক সিভিক ভলান্টিয়রের হাতে আক্রান্ত হওয়ার পর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে আদিবাসী সম্প্রদায়ের মানুষ উত্তরকন্যা অভিযানে নামলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয় এবং জলকামান ব্যবহার করা হয়। মাইকে বারবার সতর্কবার্তা দিয়ে জনতাকে ছত্রভঙ্গ হওয়ার অনুরোধ জানায় পুলিশ।

আরও পড়ুন: টিকিট বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে আর কাটবে না টাকা, নতুন নির্দেশিকা জারি করল ডিজিসিএ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি দখল সংক্রান্ত বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত। গত ২৩ ডিসেম্বর ফাঁসিদেওয়া এলাকায় একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে অশান্তি বাধে। সেই সময় এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে। পরে, গত ৯ জানুয়ারি ওই সিভিক ভলান্টিয়ার মহম্মদ কাদেরকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনও চারজন অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানা গিয়েছে।

এদিন অভিযুক্তদের ফাঁসির দাবিতে উত্তরকন্যা অভিযানে শামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই আন্দোলনে সমর্থন জানায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কর্মসূচি আগেই ঘোষিত থাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ আগে থেকেই সতর্ক ছিল। তিনবাত্তি মোড় এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, বসানো হয় একাধিক ব্যারিকেড। বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে এগোতে থাকেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশ বাধা দেয়, আর তাতেই গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা