চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নদিয়ার করিমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সদ্যোজাত এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে করিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।

পরিবারের দাবি, গত মঙ্গলবার ওই নার্সিংহোমে শিশুটির জন্ম হয়। জন্মের পর থেকেই সে অসুস্থ ছিল এবং একটানা কান্নাকাটি করছিল। অভিযোগ, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলেও কোনও চিকিৎসক এসে পরীক্ষা করেননি। ফোনে চিকিৎসকের পরামর্শ নিয়ে নার্সরা জ্বর ও পেটের সমস্যার ওষুধ খাওয়ান। পরিবারের অভিযোগ, ওষুধ দেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। পরে তার মৃত্যু হয়। মৃত শিশুর বাবা মিনময় বিশ্বাসের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা এবং সঠিক চিকিৎসার অভাবেই তাঁর সন্তানের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ‘আমার কোল যেভাবে খালি হলো, আর কোনো মা-বাবার কোল যেন এমন দায়িত্বহীনতার কারণে খালি না হয়। এই নার্সিংহোমে না আছে কোনো ডাক্তার, না আছে সঠিক পরিষেবা। আমরা সঠিক বিচার চাই।’

আরও পড়ুনঃ লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

পরিবারের সদস্যদের অভিযোগ, প্রথমে পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় তাঁরা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর করিমপুর থানায় সংশ্লিষ্ট নার্সিংহোম ও দায়িত্বপ্রাপ্ত নার্সদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে যে তথ্য সামনে আসবে, সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি