লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লেকটাউন থেকে উদ্ধার চার কেজি সোনার বিস্কুট উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে লেকটাউনের বি ব্লকের লেকের সামনে থেকে ভিন রাজ্যের দুই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। পাশাপাশি ধৃতদের কাছ থেকে পুরনো ১ ও ২ টাকার নোটও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে একই রঙের রেনকোট ও মাথায় হেলমেট পরে দুই যুবককে লেকের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন লেকটাউন থানার টহলরত পুলিশকর্মীরা। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওড়িশার বাসিন্দা ভগিরথ জানার কাছ থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। জান গিয়েছে, এক যুবক অজিত মহিতার বাড়ি মহারাষ্ট্রে। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে এই ঘটনার কথা জানান বিধাননগর পুলিশ কমিশনারেটের নগরপাল অমিত কুমার ভারত। তিনি জানান, উদ্ধার হওয়া চারটি সোনার বিস্কুটের মোট ওজন এক কেজি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা ভিন রাজ্য থেকে এই সোনা নিয়ে এসেছিল। তবে সোনাগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে হাওয়ালা চক্রের যোগ থাকতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখেই তদন্ত এগোচ্ছে। ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে সোনা পাচারের নেপথ্যে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া সোনা ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের