এই মুহূর্তে

টায়ার ফেটে উল্টে গেল পিকআপ ভ্যান, খড়্গপুরে মৃত ১, আহত ১০

নিজস্ব প্রতিনিধি: খড়্গপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, গুরুতর আহত অন্তত ১০ জন। সোমবার সকালে কলাইকুন্ডা এলাকার ৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, আচমকা গাড়িটির পিছনের একটি টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং পিকআপ ভ্যানটি উল্টে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি শেখ আল্লা রাখা (৪০)। তিনি মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকার বাসিন্দা। সোমবার সকালে বনপুরা থেকে প্রায় ২০ থেকে ২২ জনের একটি দল পিকআপ ভ্যানে করে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিলেন। কলাইকুণ্ডা এলাকায় পৌঁছনোর পরই হঠাৎ ভ্যানের পিছনের টায়ার ফেটে যায়। এর ফলে গাড়িটি জাতীয় সড়কের ওপর উল্টে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য সুখবর, এবার এই গুরুত্বপূর্ণ স্টেশনেও থামবে এক্সপ্রেস ট্রেন….

দুর্ঘটনার পর আশেপাশের এলাকার বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধারে হাত বাড়ান। তাঁরাই খড়্গপুর গ্রামীণ থানায় খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে টায়ার ফেটে গেল, গাড়ির অতিরিক্ত যাত্রী ছিল কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন, খড়্গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দিনেন রায়। তিনি জানান, মুরগির হাটে যাওয়ার সময়বেই দুর্ঘটনা ঘটে। আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌মৃত্যু পর্যন্ত মমতার পাশে থাকব’‌, ধর্নামঞ্চে আক্রমণ শানালেন জয় গোস্বামী

মহিষাদলে ২ স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ধরা পরলে গণপ্রহার, উদ্ধার করল পুলিশ

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 2 - 0
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 2 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte