রেলযাত্রীদের জন্য সুখবর, এবার এই গুরুত্বপূর্ণ স্টেশনেও থামবে এক্সপ্রেস ট্রেন….

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেসে যুক্ত হল নতুন স্টপেজ। এবার থেকে এই ট্রেনটি নদিয়া জেলার দেবগ্রাম স্টেশনে থামবে। রেলের এই সিদ্ধান্তে খুশি দেবগ্রাম ও সংলগ্ন এলাকার নিত্যযাত্রীরা। দীর্ঘদিন ধরেই এই স্টেশনে স্টপেজের দাবি জানিয়েছে আসছিলেন যাত্রীরা। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।

হাজারদুয়ারি এক্সপ্রেস মূলত মুর্শিদাবাদ ও নদিয়া জেলার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন। প্রতিদিন বহু যাত্রী এই ট্রেনে চেপে কলকাতা যাতায়াত করেন। পাশাপাশি কলকাতা থেকে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখতে আসা পর্যটকরাও এই ট্রেনকেই বেছে নেন। কিন্তু এতদিন জংশন ও গুরুত্বপূর্ণ স্টেশন ছাড়া খুব বেশি জায়গায় এই এক্সপ্রেস ট্রেনটির স্টপেজ ছিল না।

আরও পড়ুন: অপরাধ রুখতে বড় পদক্ষেপ রেলের, সব স্টেশনে বসছে ফেস রেকগনিশন ক্যামেরা

এর আগে কলকাতা থেকে ছাড়ার পর ট্রেনটি কৃষ্ণনগর স্টেশনে থামত, তারপর বেথুয়াডহরী পেরিয়ে সরাসরি পলাশীতে গিয়ে দাঁড়াত। মাঝখানের দেবগ্রাম স্টেশনে কোনও স্টপেজ না থাকায় সমস্যায় পড়তেন বহু যাত্রী। যাত্রীদের দীর্ঘদিনের আবেদন ও চাহিদার কথা বিবেচনা করেই বেথুয়াডহরী ও পলাশীর মাঝামাঝি দেবগ্রাম স্টেশনে এই স্টপেজ দেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও আপাতত এই সিদ্ধান্ত পরীক্ষামূলকভাবে কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, আগে হাজারদুয়ারি এক্সপ্রেসের নদিয়া জেলায় মোট চারটি স্টপেজ ছিল – রানাঘাট, কৃষ্ণনগর, বেথুয়াডহরী ও পলাশী। দেবগ্রাম যুক্ত হওয়ায় এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে। তবে রেলের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। অনেক যাত্রী মনে করছেন, এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত স্টপেজ বাড়লে তার গতি ও পরিষেবার মান ক্ষতিগ্রস্থ হতে পারে। তাঁদের আশঙ্কা, অতিরিক্ত স্টপেজের ফলে এই এক্সপ্রেস ট্রেনটি ধীরে ধীরে মেমু বা প্যাসেঞ্জার ট্রেনের মতো হয়ে যাবে কি না, সেটাই এখন দেখার।

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি