অপহরণ করে ৬ লাখ ৭৬ হাজার টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

অপহরণ করে ৬ লাখ ৭৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। অবশেষে পুলিশের জালে এক অভিযুক্ত। তাপস পাল নামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপহরণ করে ৬ লাখ ৭৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। অবশেষে পুলিশের জালে এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সালেমুদ্দিন আহমেদ।  হরিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ, তাপস পাল নামের এক ব্যক্তিকে গত ২৮ মার্চ অপহরণ করা হয়েছিল। তাপস পাল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলাকার বাসিন্দা। তাপস পালকে ফোন করে আলু দেওয়ার জন্য নিজের এলাকায় ডাকেন পরিচিত  রুবেল ইসলাম। রুবেল পূর্ব পরিচিত হওয়ায় তার কথা শুনে তাপস চলে আসেন পীরপাড়া এলাকায়। অভিযোগ, এরপর রুবেল ইসলাম অপহরণ করে তাপস পালকে। অপহরণের পর তাপস পালের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ বাবদ ৬ লাখ ৭৬ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাপসকে  প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর হরিরামপুর থানায় অপহরণের একটি লিখিত অভিযোগ দায়ের করে তাপসের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হরিরামপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অপহৃত ব্যক্তি তাপস পাল ইটাহার থানার অন্তর্গত বালিয়াপাড়া এলাকায় রয়েছে। এরপর ইটাহার থানার পুলিশের সহযোগিতায় হরিরামপুর থানার পুলিশ রাতভর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। বুধবার রাতে ইটাহার থানা এলাকার অন্তর্গত বালিয়াপাড়া এলাকার একটি ঘর থেকে তাপস পালকে উদ্ধার করে। এই অপহরণ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে সালেমুদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে হরিরামপুর থানার পুলিশ। এই ঘটনায় আর কারা জড়িত আছে সে বিষয়ে তদন্তে নেমেছে হরিরামপুর থানার পুলিশ।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’