গড়িয়ার নবদুর্গা পুজো কমিটির অফিসে দুষ্কৃতী হানা, ভাঙচুর-লুঠপাটের অভিযোগে উত্তপ্ত এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার প্রাচীন ও ঐতিহ্যবাহী নবদুর্গা পুজো কমিটির অফিসে ভাঙচুর ও নগদ অর্থ লোপাটের অভিযোগ ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ দিন সকালে আচমকাই কয়েকজন দুষ্কৃতী অফিসে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। অফিসের টেবিল, চেয়ার-সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে দেওয়া হয় বলে অভিযোগ।

কমিটি সদস্যদের দাবি, দুষ্কৃতীরা অফিস ঘরের আলমারি ভেঙে সেখানে রাখা নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঠিক কত টাকা খোয়া গেছে, তা এখনও নির্দিষ্ট করে বলা না গেলেও আলমারিতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রাখা ছিল বলে জানিয়েছেন কমিটির একাধিক সদস্য। তাঁদের অভিযোগ, ঘটনাকালীন দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেয়। সেই ভয় দেখিয়েই তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার জেরে গোটা এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন: মুম্বইয়ে ১৪ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ দন্তচিকিৎসকের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

পুজো কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই ঘটনার সঙ্গে অমিত গাঙ্গুলির যোগ থাকতে পারে। তবে অমিত গাঙ্গুলি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, “এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।” একইভাবে অভিযোগ মানতে অস্বীকার করেছেন তাঁর সহযোগী হিসেবে অভিযুক্ত সন্দীপ প্রামাণিকও। তিনিও নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন।

ঘটনার পর গড়িয়া নবদুর্গা পুজো কমিটির তরফে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ জানার চেষ্টা চলছে।

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন