এই মুহূর্তে

মুম্বইয়ে ১৪ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ দন্তচিকিৎসকের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের কান্দিভালি এলাকায় এক নাবালিকা কিশোরীকে যৌন হেনস্থার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন দন্তচিকিৎসক। ১৪ বছর বয়সী ওই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে। ঘটনাটি ঘটেছে কান্দিভালি পশ্চিমের প্যাটেল নগর এলাকার একটি বেসরকারি ডেন্টাল ক্লিনিকে।

জানা গিয়েছে, ওই কিশোরী তার মায়ের সঙ্গে দাঁতের চিকিৎসার জন্য ক্লিনিকে গিয়েছিল। চিকিৎসার কাজ চলাকালীন মেয়েটির মায়ের ফোনে একটি কল আসায় তিনি কথা বলতে ক্লিনিকের বাইরে যান। অভিযোগ, মা বাইরে থাকার সেই সুযোগেই অভিযুক্ত দন্ত চিকিৎসক রবি সিং নাবালিকার সঙ্গে অভব্য ও অত্যন্ত আপত্তিকর আচরণ করেন। আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত কিশোরী চিৎকার শুরু করলে তার মা দ্রুত ঘরের ভেতরে চলে আসে। এরপর মেয়েটির থেকে সমস্ত ঘটনা জানতে পেরে তার পরিবার সোজা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন: ঢাকুরিয়ার কাঁকুলিয়া কাণ্ডে গ্রেফতার আরও ১, এখনও অধরা মূল অভিযুক্ত

পুলিশি তদন্তে শুরু হতেই অভিযুক্ত চিকিৎসক ক্লিনিক বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। বর্তমানে তিনি পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার জন্য একাধিক টিম গঠন করা হয়েছে এবং তল্লাশি অভিযান জারি রয়েছে। উদ্বেগজনক বিষয়, কান্দিভালি এলাকাটি ইদানিংকালে একের পর এক শিশু নিগ্রহের ঘটনার সাক্ষী থাকছে। গত বছরের জুনেই এক ৫৯ বছর বয়সী নিরাপত্তারক্ষীকে দুই পাঁচ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এমনকি ২০২৪ এর জুলাই মাসেও এক সপ্তম শ্রেণির ছাত্রীকে তার স্কুলের শিক্ষকের দ্বারা নিগৃহীত হওয়ার ঘটনা সামনে এসেছিল। একের পর এক এই নক্কারজনক ঘটনাগুলি শহরতলির নিরাপত্তা ও শিশুদের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট ভাদ্রাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ