জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি থেকে মিলছে না স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া বর্ষাকালীন অক্ষরেখাও দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃত। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।

শুক্রবার অর্থাৎ আজ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার প্রায় গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। রবিবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষ করে বীরভূম ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির পরিমাণ। 

আরও পড়ুন: বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পঙে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। এদিকে কলকাতায় সারাদিনই আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৯০ শতাংশ থাকায় ভ্যাপসা অস্বস্তিও বজায় থাকবে।

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই