মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ আপাতত করা যাবে না। তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হল আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত। কালীঘাটপন্থী তৃণমূল সাংসদকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আগামী নভেম্বর পর্যন্ত মহুয়ার নিরাপত্তা বহাল থাকবে। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, রক্ষাকবচ থাকলেও তদন্ত চলবে। তদন্তে সহযোগিতাও করতে হবে সাংসদকে। আগামী ১৩ জানুয়ারি মামলাটি ফের শুনানির জন্য উঠবে আদালতে।

কৃষ্ণনগরের সাংসদের বোরখা মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ছাব্বিশের নির্বাচনের পর মহুয়ার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে কৃষ্ণনগরে মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন মহুয়া মৈত্র। অবশেষে সেই মামলাতে কলকাতা হাইকোর্টের তরফে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়। তবে প্রথম থেকেই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন ওই মামলায় মমতাপন্থী তৃণমূল সাংসদকে থানায় হাজিরা দিতে হবে। তবেই রক্ষাকবচ বহাল থাকবে। সেই মতো আদালতের নির্দেশ মেনে হাজিরা দিয়েছেন মহুয়া।

আরও পডুন: জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

অপরদিকে, কৃষ্ণনগরের সাংসদ নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। নিজ সংসদীয় এলাকায় ডিম থেরাপির শিকার হয়েছিলেন সাংসদ। তা নিয়ে আদালতে মামলাও করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। ওই মামলায় মহুয়ার নিরাপত্তা আপাতত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে ডিমথেরাপি সংক্রান্ত মামলাগুলি বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চে বিচারাধীন। তাই সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP