রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: রেড রোডেই হবে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। আজ, বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যোগ দিবস পালনের জন্য ৭ দিন রেড রোড বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তাতে আমজনতার হয়রানি হচ্ছে বলে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন কয়েকজন আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে যায় মামলাটি। সেই মামলার শুনানিতে বিচারপতি বলেন, রেড রোডে যোগ দিবস পালনে কোনও বাধা নেই। তবে বিকল্প পথের ব্যবস্থার পাশাপাশি ২১ তারিখ অনুষ্ঠান শেষ হওয়ার পরই সেই রাস্তা খুলে দিতে হবে। পাশাপাশি মামলাকারীর পক্ষ এবং রাজ্যকে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৮ জুলাই।

আরও পডুন: ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

যোগ দিবসে কলকাতায় আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইদিন একাধিক অনুষ্ঠান রয়েছে। প্রস্তুতির জন্য ৭ দিন ধরে বন্ধ থাকছে রেড রোড। সেই মর্মে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয় মামলা। যার শুনানিতে বেশ কিছু প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট। আদালত রাজ্যের কাছে জানতে চায়, ‘এই অনুষ্ঠান ব্রিগেডে করা হচ্ছে না কেন?’ জবাবে রাজ্যের অতিরিক্তি অ্যাডভোকেট জেনারেল বিলদ্বল ভট্টাচার্য জানান, ‘সেনাবাহিনী এই অনুষ্ঠানের জন্য রেড রোডে অনুমোদন দিয়েছে। এটা রাজ্য সরকারের অনুষ্ঠান। মাত্র ৮০০ মিটার বন্ধ করা হয়েছে। বাকি সব রাস্তা খোলা রয়েছে।’ পাল্টা বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, ‘এটা ব্রিগেডে হলে কী ক্ষতি হত?’ জবাবে রাজ্য জানায়, ‘প্রধানমন্ত্রী এসপিজি নিরাপত্তা পান। তার জন্য গোটা রাস্তা বন্ধ করতে হচ্ছে। তার নিরাপত্তার কারণেই ব্রিগেডে করা যাচ্ছে না।’ সওয়াল জবাবের শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, ‘কলকাতার সিপির এই বিজ্ঞপ্তিতে প্রশ্ন আছে। তিন সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে হবে। এই সময়ের মধ্যে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে সব নাগরিকদের জন্য। যাতে তাঁরা সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছতে পারেন।’

তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৭

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

ডায়েটে রয়েছেন, তেলে-ভাজা বারণ! বানিয়ে নিন ওটসের চপ, চর্বি একটুও বাড়বে না

কেতুর নক্ষত্রে সূর্যের প্রবেশ, ৩১ অগস্টের মধ্যে সুপ্ত বাসনা পূরণ হবে ৩ রাশির জাতকদের

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর