ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফলতায় ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় বিপাকে তাঁর স্ত্রী। নতুন করে আইনি জটিলতায় পড়লেন জাহাঙ্গির পত্নী। তাঁর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইন-সহ একাধিক নতুন ধারায় মামলা দায়ের করেছে ফলতা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাহাঙ্গিরকে ফলতা থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পূর্বপরিকল্পিত। তদন্তে উঠে এসেছে, ঘটনার আগের দিন জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকেই জাহাঙ্গিরের সমর্থকদের সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ।তদন্তকারীদের দাবি, ফলতা থানা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট স্থানে সমর্থকদের জড়ো করার পরিকল্পনা করা হয়। পরে সেখান থেকে দলবদ্ধভাবে থানায় গিয়ে জাহাঙ্গির খানকে ছিনিয়ে আনার ছক কষা হয়েছিল বলে অভিযোগ পুলিশের। তাই জাহাঙ্গির পত্নীর বিরুদ্ধে কঠোর ফলতা থানার পুলিশ। 

আরও পডুন: ‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই আরও সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে ফলতায় বিক্ষোভ কাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার নেপথ্যে কারা ছিল এবং পরিকল্পনায় আর কে কে যুক্ত ছিল, তা জানার চেষ্টা চলছে। গতকাল, বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়ে এই ঘটনার প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন। কোনও ধরনের গুন্ডামি বা জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। ফলতায় জাহাঙ্গির পত্নীর নেতৃত্বে হামলার পরিকল্পনার বিষয়টি খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পুলিশ সুপারকে তিনি নির্দেশ দিয়েছিলেন, থানায় হামলার ঘটনায় যাঁদের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-সহ উপযুক্ত ধারায় মামলা করতে হবে। এর কয়েক ঘণ্টার মধ্যেই জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে নতুন মামলা রুজু করল পুলিশ। 

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী