চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে উড়িষ্যার উপকূল ভাগ অতিক্রম করে পুরীর কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে ।সমুদ্র উত্তল থাকবে। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন,পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ও দক্ষিণবঙ্গের(South Bengal) সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ।

বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ,বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এই সমস্ত জায়গায় । মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি পশ্চিমের জেলা পশ্চিম মেদিনীপুরে। ১১ সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে ।১২ তারিখে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ১৩ তারিখে মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গেও(North Bengal) ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ১১ তারিখে কালিম্পং, আলিপুরদুয়ারে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ও সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলা গুলিতে।কলকাতা(Kolkata) ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েক দিন ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ