কলকাতা থেকে উধাও হতে চলেছে হলুদ ট্যাক্সি

ইতিমধ্যেই ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে ব্যক্তিগত গাড়ি যা পেরিয়েছে ১৫ বছর সেগুলির কী হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি (COMMERCIAL CAR) হলেই তা বাতিল করা হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহণ দফতরের পক্ষ থেকে। পরিবেশ আদালতের নিয়ম মেনেই তা বাতিল করা হবে। কত গাড়ি? সংখ্যাটা শুনলে চমকে উঠবেন রীতিমত। কলকাতা ও হাওড়া জুড়ে বাতিল করা হবে প্রায় লক্ষাধিক গাড়ি। মানে কলকাতা থেকে উধাও হতে চলেছে হলুদ ট্যাক্সি। ইতিমধ্যেই পুরনো গাড়ির মালিকদের বলা হচ্ছে গাড়ি স্ক্র্যাপ করতে।

ইতিমধ্যেই ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও হাওড়া জুড়ে চলছে প্রায় ৩০- ৩৫ বছরের গাড়ি। সেই সংখ্যা পেরিয়েছে লক্ষের গণ্ডি। পুরনো গাড়ি থেকে দূষণ ছড়ায় মাত্রাতিরিক্ত। তাই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, পুরনো বাণিজ্যিক গাড়ির মালিকদের ইতিমধ্যেই গাড়ি স্ক্র্যাপ করতে বলে চিঠি দেওয়া হয়েছে। আবার যারা ইতিমধ্যেই তা করে ফেলেছেন, তাঁদের বলা হয়েছে সেই নথি জমা দিতে। তবে ব্যক্তিগত গাড়ি যা পেরিয়েছে ১৫ বছর সেগুলির কী হবে? জানা গিয়েছে, পরিবেশ আদালতের এখনও পর্যন্ত কোনও নির্দেশ নেই ব্যক্তিগত গাড়ি নিয়ে।

পরিবহণ দফতর (TRANSPORT DEPT.) সূত্রে জানা গিয়েছে, ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি সিএনজিতে পরিবর্তিত করে আরও ৫ বছর বাড়ানো যায় কি না, সেই আবেদন জানানো হবে। এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, এই বিষয়ে তিনি আবেদন জানাবেন পরিবেশ আদালতে।

পরিবহণ দফতর সূত্রে খবর, আপাতত ৩ প্রক্রিয়ায় করা হবে গাড়ি বাতিল। প্রথম পর্যায়ে ১৯৭০ সালের ১ জানুয়ারি থেকে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্টার্ড, দ্বিতীয় পর্যায়ে ২০০০ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্টার্ড এবং তারপরে ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সিএনজিতে (CNG) পরিবর্তিত হয়নি, এমন গাড়ি বাতিল করা হবে।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি