রেডরোডে মহড়া চলাকালীন অসুস্থ ৪ পড়ুয়া ও ২ পুলিশকর্মী, নিয়ে যাওয়া হয়েছে SSKM হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি : রেডরোডে মহড়া চলাকালীন অসুস্থ ৪ ছাত্রী। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছে তাঁরা। অসুস্থ হয়ে পড়েছেন ২ পুলিশকর্মীও। সোমবার সকালে মহড়া চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছে ৪ পড়ুয়া। তাঁদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সামনেই স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবারও রেডরোডে পালিত হবে স্বাধীনতা দিবস। সেখানে কুচকাওয়াজও হবে। তাই ৪ আগস্ট থেকে শুরু হয়েছে মহড়া। ৪ দিন রেডরোডে মহড়া হয়েছে। সোমবারও ছিল সেই মহড়া। কিন্তু এদিন সাকলে থেকে রোদ এবং গরমের জেরে অসুস্থ হয়ে পড়েছে ৪ জন স্কুলছাত্রী। গরমের জন্য আরও ২ পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। গরমের কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

জানা গিয়েছে, প্রতিবারই রেডরোডে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। সেখানে অংশ নয় স্কুল পড়ুয়ারাও। তারজন্য আগে থেকে মহড়া করা হয়। সেই মহড়ায় গিয়েই অসুস্থ পড়ুয়ারা। তবে তাঁদের শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। দুইদিন ধরে রোদের তেজ বেশ কিছুটা বেশি ছিল। সোমবারও চলছিল মহড়া। তারমধ্যেই আচমকাই অসুস্থ হয়ে পড়ে ৪ ছাত্রী। দ্রুত তাদের  হাস,পাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার সকালেই দেখা গিয়েছে রেড রোডে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে জোরকদমে। উপস্থিত পুলিশ কমিশনার-সহ উচ্চপদস্থ পুলিশকর্তারা। এদিন মহড়া শুরু হয় সকাল ১০টা নাগাদ। মহড়া চলার কারণে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে যান চলাচলে বন্ধ করে দেওয়া হয় রেড রোডে।

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

কম সময়ে বাড়িতেই বানিয়ে ফেলুন জনপ্রিয় চাইনিজ পদ ‘চিলি ক্র্যাব’

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…