লুকিয়ে ছাত্রীদের ছবি তুলে বিতর্কে যাদবপুরের অধ্যাপক

মদ্যপ অবস্থায় লুকিয়ে লুকিয়ে ছাত্রীদের ফোটো তুলে শোকজের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক সহকারী অধ্যাপক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadabpur University)। এবার বিতর্কের কেন্দ্রেবিন্দুতে এক সহকারী অধ্যাপক(Assistant Professor) যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি মদ্যপ অবস্থায় লুকিয়ে লুকিয়ে ছাত্রীদের ফোটো তুলেছেন। অন্যদিকে অভিযুক্ত অধ্যাপকের দাবি, তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবাধে ড্রাগ এবং মদ্যপান করার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। সেই কারণেই তাঁকে নিশানা করা হয়েছে। ঘটনার জেরে ছাত্র সংগঠনের তরফে ওই অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগ এখন খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি। ইতিমধ্যেই তাঁরা ৭ দিনের মধ্যে ঘটনার লিখিত জবাব চেয়েছে। তবে সেই চিঠির(Show Cause Notice) জবাব দেওয়ার জন্য আইজীবীর পরামর্শ নেবেন অভিযুক্ত অধ্যাপক, এমনটাই জানা গিয়েছে। অর্থাৎ খুব দ্রুত এই সমস্যার মীমাংসা হচ্ছে না।  

আরও পড়ুন বাংলার ১৫টি শহর চলে এল 5G’র আওতায়, নেপথ্যে Airtel

জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং(Mechanical Enginiering) বিভাগের ওই সহকারী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে গত বুধবার তিনি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ভবনে ওয়ার্ল্ড ভিউ এরিয়ায় মদ্যপ অবস্থায় সম্মতি ছাড়াই ছাত্রীদের ছবি তোলেন। এই অভিযোগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেস্টস’ অ্যাসোসিয়েশন বা AISA। তাঁদের দাবি, শুধু ছবি তোলাই নয় ওই অধ্যাপক ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কার্যত যৌন হয়রানি করেছেন। মদ্যপ হয়েই সম্মতি না নিয়ে তিনি একাধিক ছাত্রীর ছবি তুলেছিলেন। এমনকী ওই অধ্যাপকের জন্য ইচ্ছাকৃতভাবে ছাত্রীদের মধ্যে ধস্তাধস্তি হয় বলেও অভিযোগ। এই বিষয়ে AISA’র যুগ্ম সম্পাদক আকাশ গুপ্তা জানিয়েছেন, ‘একটি গণতান্ত্রিক ক্যাম্পাসে ছাত্রদের গোপনীয়তা লঙ্ঘন এবং নজরদারি করা উচিত নয়। পাশাপাশি এই ধরনের বিকৃত প্রকৃতির কাজ এবং অধ্যাপকের মাতাল অবস্থা শিক্ষার্থীদের, বিশেষত মহিলাদের জন্য নিরাপদ স্থানকেও অনিরাপদ করে তোলে।’

আরও পড়ুন হাজার টাকারও কমে ফ্ল্যাট রাজারহাট নিউটাউনে

AISA’র অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই সহকারী অধ্যাপককে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি। আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত অধ্যাপককে লিখিত উত্তর জানাতে হবে বলে জানিয়ে দিয়েছে তাঁরা। ঘটনাটিতে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি এবং অভ্যন্তরীণ অভিযোগ কমিটি স্বাধীনভাবে তদন্ত চালাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর চিরঞ্জীব ভট্টাচার্য। প্রসঙ্গত, এর আগে গত বছর ডিসেম্বর মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় অভিযুক্ত স্থাপত্য বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে রিপোর্ট জমা দিয়েছিল অভ্যন্তরীণ অভিযোগ কমিটি। ঘটনাটি সামনে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদ করেন। সেসময় ঘটনাটিতে উত্তালও হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।অএবার কী হয় সেটাই দেখার।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর