মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিশুর হাতে মোবাইল দিয়ে ব্যস্ত রাখার সুযোগে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে আড়াল করার অভিযোগ উঠেছে এক প্রাক্তন কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধেও। ঘটনাটি ঘটেছে দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীর কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, ধৃতের নাম বিল্লাল গাজি (৪০)। তিনি ওই এলাকার একটি ভাড়াবাড়িতে থাকতেন। অভিযোগ, রবিবার সন্ধ্যায় শিশুটিকে শৌচালয়ে নিয়ে গিয়ে হাতে মোবাইল ধরিয়ে ব্যস্ত রাখেন। এরপর তার সঙ্গে যৌন হেনস্তা করেন বলে অভিযোগ। সেই সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকায় বিষয়টি প্রথমে নজরে আসেনি। স্থানীয় এক মহিলা ঘটনাটি দেখে শিশুটির মাকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা জানতে পারেন তিনি। এরপর বিষয়টি এলাকার প্রাক্তন কাউন্সিলর বেবি মণ্ডলকে জানানো হয়। অভিযোগ, তাঁর স্বামী জলিল মণ্ডল অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে ঘটনাটি চেপে যাওয়ার পরামর্শ দেন। এমনকি পরিবারকে বাড়ি ছাড়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতা হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় দলীয় কার্যালয়ের সদস্যদের সহযোগিতায় নির্যাতিতার পরিবার দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে বিল্লাল গাজিকে গ্রেফতার করে। এই ঘটনায় অভিযুক্তের পাশাপাশি যারা তাকে আড়াল করার চেষ্টা করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। নির্যাতিতার মা ও স্থানীয় বাসিন্দাদের দাবি, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হোক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা