উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের প্রথম দিনেই সকাল থেকে মুখ ভার আকাশের। ভোরবেলায় কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়ে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আর কতদিন চলবে এই বৃষ্টি তা নিয়ে আগ্রহ রয়েছে বঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।  

IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে বজ্রপাত-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   কলকাতার আকাশ  মেঘলা থাকবে।  দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি 

দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি হলেও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই ।  মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ  কিছুটা কমতে পারে।  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কয়েকটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।  পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধির কারণে সতর্কতা জারি করা হয়েছে। ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে। 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান