অমিতাভ হটাও! জোর দাবি উঠেছে বঙ্গ বিজেপিতে

বঙ্গ বিজেপির একাংশ অমিতাভবাবুর বিরুদ্ধে অভিযোগ তুলেছে, পিকে’র লোকেদের সঙ্গে তাঁর এই যোগসাজশের কারনেই এবার একুশের বিধানসভা নির্বাচনে দলে হার হয়েছে। তাঁরা এখন দাবি তুলেছেন অমিতাভবাবুকে দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সরাতে হবে, দল থেকেই বহিষ্কার করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে হারতেই বঙ্গ বিজেপিতে মুষলপর্ব শুরু হয়ে গিয়েছিল। নতুন বছরেও তাতে পরিবর্তনের কোনও ইঙ্গিত মিলছে না। বরঞ্চ সময় যত গড়াচ্ছে ততই বঙ্গ বিজেপিতে কোন্দল বেড়েই চলেছে। দলে দলে যেমন নেতা থেকে বিধায়কেরা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেমন ছেড়ে দিচ্ছেন তেমনি দলের একের পর এক কমিটির সভাপতিদেরও পরিবর্তনের দাবি জানাচ্ছেন অনেকেই। ঠিক এই রকম অবস্থায় দলের একটা বড় অংশের ক্ষোভের মুখে পড়ে গেলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। তাঁকে রীতিমত পদ থেকে সরাবার পাশাপাশি দল থেকে বহিষ্কার করার দাবিও উঠে গেল। অথচ তাঁর দোষ বলতে তিনি দলের এক ভার্চুয়াল বৈঠকে জানিয়েছিলেন, পিকে’র লোকেরাও তাঁকে বলেছেন বিজেপির সাংগঠনিক পরিকাঠামো খুব শক্তিশালী। 

গত রবিবার এই বৈঠক হয়েছিল। সেখানে অমিতাভবাবু তাঁর এই অভিমত জানাতেই বঙ্গ বিজেপির একাংশ সরাসরি তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পিকে’র লোকেদের সঙ্গে তাঁর এই যোগসাজশের কারনেই এবার একুশের বিধানসভা নির্বাচনে দলে হার হয়েছে। বঙ্গ বিজেপির যে সব নেতা থেকে বিধায়কেরা এখন বেশ বিদ্রোহী মনোভাব নিয়ে চলেছেন তাঁরাও এখন রীতিমত দাবি তুলেছেন অমিতাভবাবুকে দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সরাতে হবে। কেউ কেউ তো আরও এগিয়ে তাঁকে দল থেকেই বহিষ্কার করার দাবি তুলেছেন। জল এখানেই থেমে নেই, সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে রীতিমত ক্ষোভ ওগরানোর পালা শুরু হয়ে গিয়েছে। কয়েকজন আবার অমিতাভবাবুকে পদ থেকে সরানোর জন্য রীতিমত দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করতেও শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে বঙ্গ বিজেপি এখন বিদ্রোহের মঞ্চ হয়ে উঠেছে। যার জেরে দলের নীচু তলাতেও এখন হতাশা নেমে আসার পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে।

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ