🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস হতে চলেছেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে ইতিমধ্যেই এ বিষয়ে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলা হয়েছে। রাজ্য নেতৃত্বও জানিয়ে দিয়েছে, মমতার বিরুদ্ধে অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলে জোর লড়াই দেওয়া যাবে। এ বিষয়ে তমলুকের সাংসদ অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিল ‘এই মুহুর্তে ডট কম।’ যদিও প্রাক্তন বিচারপতি জানিয়েছেন, দল এ বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করেনি।

বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি শীর্ষ নেতৃত্ব সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করা শুরু করেছে। বিদায়ী বিজেপি বিধায়কদের মধ্যে যাদের টিকিট দেওয়া হবে না, তাদের বিকল্প খোঁজা যেমন শুরু হয়েছে, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধেও যোগ্য প্রার্থীদের বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। প্রতিটি কেন্দ্রে সম্ভাব্য পছন্দের তিন প্রার্থীর তালিকা যেমন তৈরি হচ্ছে, তেমনই সম্ভাব্য অপছন্দের (যাদের কোনও ভাবেই প্রার্থী করা যাবে না) তালিকাও প্রস্তুত করা হচ্ছে।

বিজেপি শীর্ষ নেতৃত্ব এবার পাখির চোখ করেছে ভবানীপুর কেন্দ্রকে। এই আসন থেকেই লড়বেন  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়তে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওই কেন্দ্র থেকে প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন অমিত শাহ-বিএল সন্তোষরা। সম্প্রতি এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে মমতার বিরুদ্ধে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের আদৌ লড়াইয়ের সদিচ্ছা রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তমলুকের সাংসদ। তাতে খানিকটা চটেছেন পদ্মের কেন্দ্রীয় নেতৃত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক শীর্ষ নেতার কথায়, ‘অভিজি‍ৎ যদি সত্যি বাংলা থেকে মমতা জমানার অবসান চান, তাহলে তার উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হওয়া। নন্দীগ্রামে যেমন শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিয়েছিলেন, তেমনই চ্যালেঞ্জ নেওয়া উচিত প্রাক্তন বিচারপতির। উনি দাঁড়ালে বিজেপির ভোট তো পাবেনই, পাশাপাশি বামেদের ভোটও পাবেন। কেননা, বামপন্থীরাই তো তাঁকে বিচারপতি থাকাকালীন ‘ভগবান’ হিসাবে তুলে ধরেছিলেন। নিশ্চয়ই ভগবানকে ভোট দেবেন বিপ্লবী বামেরা। উনি জিতলে যেমন জায়ান্ট কিলার হতে পারবেন, পাশাপাশি হারলেও খুব একটা ক্ষতি নেই। কেননা সাংসদ তো থেকে যাবেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাকরি দিচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ, মাইনে ৪০ হাজার! জেনে নিন বিস্তারিত তথ্য

ফের পাতালপথে মেট্রো বিভ্রাট, অফিস ফেরত যাত্রীদের হয়রানি চরমে

নির্বাচনের আগেই বড় জয়, কলকাতায় লক্ষ্মীর ভান্ডারে আরও ১.২৫ লক্ষ! মোট সংখ্যা কত?

‘‌১ এপ্রিল থেকে চালু হবে যুব সাথী’‌, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আচমকাই পরীক্ষাকেন্দ্রে মুখ্যমন্ত্রী, কথা বললেন অভিভাবকদের সঙ্গে

সিপিএমের ‘হেভিওয়েট’ প্রার্থীরা আগের আসনে দাঁড়াতে চাইছেন না, কেন এমন ভাবনা?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ