আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভার দলনেতার দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ থেকে ইস্তফা কল্যাণের

নিজস্ব প্রতিনিধি: ২৬ এর বিধানসভা ভোটের আগে আপাতত অতিরিক্ত দায়িত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Bandopadhay) বর্তমানে অসুস্থ রয়েছেন। তিনি যতদিন না সুস্থ হয়ে দিল্লিতে লোকসভা দলনেতা পদে কাজে যোগ দিচ্ছেন ততদিন সেই দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। দলের সাংসদদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকায় আপাতত কাকলি ঘোষ দস্তিদার যে ডেপুটি পদে রয়েছেন তার সাথে অতিরিক্ত দলনেতার দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভায় ডেপুটি লিডার কাকলি ঘোষ দস্তিদার কোঅর্ডিনেশন করবেন।এদিকে চিফ হুইপ(Chief Whip) পদে থেকে সরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভার বিষয়টি আপাতত মঙ্গলবার থেকে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাজনৈতিক মহলে জল্পনা সম্প্রতি সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে মতানৈক্যের সৃষ্টি হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের(Kalyan Bandopadhay)।

সেই কারণে অথবা নিজের অসুস্থতার কারণ দেখিয়ে হয়তো শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ পথ থেকে। এদিকে লোকসভার প্রবীণ সাংসদ সৌগত রায়(MP Saugata Roy) তিনিও অসুস্থ রয়েছেন। চিফ হুইপ পদ থেকে কেন ইস্তফা(Resgination) দিলেন এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন নেই তিনি অসুস্থ। কাকলি ঘোষ দস্তিদার মাঝেমধ্যে আসেন। আবার চলে যান। তার মনে হয়েছে তিনি নিজে যে পদে রয়েছেন সেখান থেকে লোকসভার সমন্বয়ের কাজ ঠিকমতো সামলাতে পারছেন না তাই তিনি সরে দাঁড়ালেন।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অভিযোগ করেছেন যে লোকসভায় সমন্বয়ের কাজ ঠিকমতো হচ্ছে না ।তাই এই অভিযোগ তার দিকে করা হয়েছে বলে তিনি সেই দায় নিয়ে চিফ হুইপ পদ থেকে সরে দাঁড়ালেন বলে দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।তিনি আরও জানান, যেভাবে দলের এক মহিলা সাংসদ তাকে গালমন্দ করেছে সেই নিয়ে তিনি দলকে জানানোর পরেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিন্তু তার পক্ষে কাকে কেউ কামড়ালে পাল্টা কামড়ানো তার স্বভাব নয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পেয়েছেন বলে তিনি দলের লোকসভার মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিলেন এটি সঠিক নয় বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন।সোমবার সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায় হাঁটতে পারছেন না লোকসভায় যেতে পারছেন না তাই তার দলনেতার কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দেখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় ঠিকমতো সমন্বয়ের কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় খালি ঝগড়া করছেন এই মন্তব্য করেন দলনেত্রী। এরপরই ভার্চুয়াল বৈঠক শেষে দলের মুখ্য সচেতন পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এক্স হ্যান্ডেল এ টুইট করে তা জানিয়ে দেন।লোকসভায় আগামী দিন কারা বক্তব্য রাখবে লোকসভায় আগামী দিন তৃণমূলের রূপরেখা কিভাবে চলবে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন বলে সোমবারের ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতার দায়িত্বপ্রাপ্ত পদে থেকে সেভাবে দলকে পরিচালনা করবেন বলে দলনেত্রী জানিয়ে দেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ