শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল শনিবারের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ফের সিআইডির দফতরে হাজির সুমিত রায়। আজ রবিবার সকাল ১০ টার মধ্যে ভবানী ভবনে পৌঁছানোর নির্দেশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের। নির্ধারিত সময়ের ১১ মিনিট আগেই সেখানে পৌঁছে যান তিনি। রবিবার সকাল ৯টা ৪৯ মিনিট নাগাদ ভবানী ভবনে ঢোকেন সুমিত। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। তবে কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। দ্রুত সিআইডির দফতরের ভিতরে চলে যান।

শালবনি থানায় দায়ের হওয়া একটি জমি সংক্রান্ত মামলায় সুমিতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরে মামলাটির তদন্তভার নেয় সিআইডি। তদন্তের অংশ হিসাবেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। শুক্রবার নিউ আলিপুরের বাড়িতে গিয়ে সুমিতের হাতে নোটিস তুলে দেন সিআইডির আধিকারিকরা। সেখানে শনিবার সকাল ১০টায় ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ মেনে শনিবার সকালে সিআইডি দফতরে পৌঁছন সুমিত। এরপর শুরু হয় টানা জিজ্ঞাসাবাদ। প্রায় ১০ ঘণ্টা পর রাত ৮টা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে আসেন তিনি।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

সিআইডি সূত্রে জানা গিয়েছে, শনিবারের পর রবিবারও তাঁকে হাজির হতে বলা হয়েছে। সেই নির্দেশ মেনেই এদিন ফের তদন্তকারীদের সামনে হাজির হন সুমিত। তবে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে সিআইডি তাঁর কাছে ঠিক কী জানতে চাইছে, তা এখনও স্পষ্ট নয়। জমি সংক্রান্ত মামলায় তাঁর ভূমিকা নিয়ে তদন্তকারীরা কোন কোন তথ্য খতিয়ে দেখছেন, সে বিষয়েও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। শনিবার জিজ্ঞাসাবাদ শেষে সুমিত সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে চলে গিয়েছিলেন। রবিবারও ভবানী ভবনে ঢোকার আগে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি।

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া