কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ তুলে আত্মঘাতী হলেন এক মহিলা। কর্ণাটকের মাইসুরুর নিজের বাড়ি থেকে ৪৫ বছরের নাগেশ্বরীর নিথর দেহ উদ্ধার হয়েছে। তাঁর কাছ থেকে একটি চিঠিও পেয়েছে পুলিশ। সেখানে কর্মক্ষেত্রে এক সুপারভাইজারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তিনি।

জানা গিয়েছে, নাগেশ্বরী একটি সুপারমার্কেটে কাজ করতেন। বেশ কয়েক বছর ধরেই সেখানে কর্মরত ছিলেন তিনি। তাঁর অভিযোগ, নতুন নিযুক্ত সুপারভাইজার ডলি তাঁকে মানসিকভাবে হেনস্থা করতেন। উদ্ধার হওয়া চিঠিতে নাগেশ্বরী একাধিক অভিযোগের কথা লিখেছেন। তাঁর দাবি, নিয়মিত সাপ্তাহিক ছুটি দেওয়া হত না। নিজের না করা ভুলও তাঁর ঘাড়ে চাপানো হত। সেই ভুল স্বীকার করার জন্য চাপও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নাগেশ্বরীর আরও অভিযোগ, অসুস্থ হয়ে দুই থেকে তিন দিন কাজে যেতে পারেননি তিনি। এরপরই তাঁকে হঠাৎ চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। কর্মক্ষেত্রে এমন আচরণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

নাগেশ্বরীর স্বামী অশোক জানিয়েছেন, শুক্রবার বাড়ির মেঝেতে স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি। সেই সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। পরে বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারেন। অশোক জানান, বিকেলে স্ত্রীকে একাধিকবার ফোন করেছিলেন তিনি। কিন্তু কোনও উত্তর পাননি। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় দ্রুত বাড়িতে ফিরে আসেন। এরপর নাগেশ্বরীকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পরীক্ষা করে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে বিষাক্ত কোনও পদার্থ গ্রহণের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া চিঠিতে করা অভিযোগ এবং মৃত্যুর আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কর্মক্ষেত্রে ওই সুপারভাইজারের ভূমিকা নিয়েও তদন্তকারীরা তথ্য সংগ্রহ করছেন।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?