‘সংগঠনকে শক্তিশালী করার দিকে নজর দিন’, দার্জিলিং-কাঁথির নেতৃত্বকে নির্দেশ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে শনিবার দার্জিলিং সমতলের কোর কমিটি ও কাঁথির সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন জেলা তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করতে বদ্ধপরিকর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, কীভাবে সংগঠনের দায়িত্ব নিতে হবে, কী কাজ করতে।

জানা গিয়েছে, এদিন বৈঠক থেকে বেরিয়ে মেয়র গৌতম দেব (Goutam Deb) বলেছেন, সামনে কঠিন লড়াই। এই লড়াই সঠিকভাবে লড়ার জন্য দায়িত্ব নিতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। কাউন্সিলরদের আরও বেশি করে দায়িত্ব নিতে পবে। জেলার সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব নিতে হবে। পাশাপাশি এদিনের বৈঠকে বাঙালি জাত্যাভিমানে জোর দেওয়ার কথাও বলা হয়েছে।

জানা গিয়েছে শনিবার দার্জিলিং জেলা চেয়ারম্যান সহ মেয়র গৌতম দেব কোর কমিটির ৯ জন নেতা নেত্রী যুব মহিলা ও শ্রমিক সংগঠনের সভাপতিদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। দলের ভেতরে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুনে সমাধানের চেষ্টা করেন। দার্জিলিংয়ের পাশাপাশি কাঁথির সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক। জেলার সংগঠনকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক বিভিন্ন রদবদল থেকে জেলাওয়ারি সমস্যা সমাধানের জন্য বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিক জেলার কোর কমিটির সঙ্গে বৈঠক করেছেন তিনি।  যে জেলাগুলিতে তৃণমূলের শক্তি কম, সেই জেলাগুলিতেই বিশেষ জোর দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য