জয়ের লক্ষ্যে পঞ্চায়েত ভোটের আগেই জেলায় জেলায় সভা অভিষেকের

জেলায় জেলায় সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য পঞ্চায়েতে বড়সড় জয়ের মুখ দেখা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিল-মে মাসেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। সেই নির্বাচন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কার্যত Semi Final হয়ে উঠতে চলেছে বাংলার প্রতিটি রাজনৈতিক দলের কাছেই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) কাছেও এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। কেননা, নিয়োগ দুর্নীতির ঘটনায় দলের ভাবমূর্তি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি সাগরদিঘী উপনির্বাচনে(Sagardighi Bye Election) হারের জেরেও সংখ্যালঘু সমাজের সমর্থন নিয়েও প্রশ্ন উঠেছে। লোকসভা নির্বাচনের আগে সেই জোড় অস্বস্তিকর প্রশ্নের মুখ থেকে সরে আসতে পঞ্চায়েত নির্বাচনের মাঠকেই ব্যবহার করতে চাইছে শাসক দল। আর সেই লক্ষ্যেই এবার জেলায় জেলায় সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

আরও পড়ুন চলতি সপ্তাহেই রেশন ধর্মঘট, শুক্রবারের আগে মিলবে না পরিষেবা

কোথায় কোথায় কবে কবে সভা অভিষেকের? এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী আগামী ৮ এপ্রিল অভিষেক সভা করবেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। এর ঠিক ৪ দিন আবাদে ১২ এপ্রিল তিনি সভা করবেন বাঁকুড়া জেলায়। ১৭ এপ্রিল অভিষেকের সভা আছে পশ্চিম মেদিনীপুরে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাঁর সভা থাকছে ২০ এপ্রিল। এর পাশাপাশি অনান্য জেলাতেও তাঁর সভা আছে তবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের তরফে রাজ্যের সব কটি জেলার সব জেলা পরিষদ দখলের যেমন লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তেমনি রাজ্যের প্রায় সাড়ে ৩০০ ব্লকের প্রতিটি পঞ্চায়েত সমিতিতেও বোর্ড গঠনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্য অর্জনে যাতে কোনও ফাঁক থেকে না যায় তার জন্যই সময় থাকতে থাকতেই মাঠে ঝাঁপ দিচ্ছেন অভিষেক।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব