যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ্যের অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত  ১৯ অগস্ট  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে FETSU-এর একটি সাধারণ সভাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সংগঠনের অভ্যন্তরীণ বিষয় এবং সভাকে ঘিরে মতপার্থক্য থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে। এবার এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA-কে দিয়ে তদন্তের দাবি তুলল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। সংগঠনের অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে যে ঘটনা ঘটেছে, তার পিছনে বৃহত্তর কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি এবিভিপির নেতারা  যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা)-র সম্পাদক তথা বাংলার অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে থানায় থানায় এফআইআর করা হবে বলে হুঁশিয়ারি  দিয়েছেন। 

ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ FETSU-এর সাধারণ সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা  পরবর্তীতে   সংঘর্ষের আকার নেয়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা এবং বহিরাগতদের ক্যাম্পাসে নিয়ে আসার অভিযোগ তোলে। ঘটনায় কয়েকজন পড়ুয়া আহত হন বলে জানা  গিয়েছে। ঘটনার পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ABVP-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে সংঘটিত এই ঘটনার নিরপেক্ষ এবং বৃহত্তর পরিসরে তদন্ত প্রয়োজন। সেই কারণেই NIA তদন্তের দাবি সামনে আনা হয়েছে। ছাত্র সংগঠনের অভিযোগ,  জুটার সম্পাদক তথা বাংলার অধ্যাপকই এই ঘটনার সঙ্গে জড়িত। কারণ হিসেবে বলা হয়েছে,  তাঁর হাতেই প্রথম ভেঙে যাওয়া এমব্লেমের একাংশ দেখা যায়। 

আরও পড়ুন: কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯ অগাস্ট রাত ও ২০ অগাস্টের ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, ১৯ অগাস্ট রাতের ঘটনার সমস্ত CCTV ফুটেজ সংরক্ষণ করে তদন্ত কমিটির হাতে তুলে দেওয়া হবে। 

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?