কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের হিন্দু খুনে উত্তপ্ত বাংলাদেশ।   রংপুর শহরে একই পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত রংপুর জিলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, ছেলে এবং মেয়ে। শনিবার( ২২ অগস্ট) রাতে কামাল কাছনা মাচুয়াপাড়া এলাকার একটি তিনতলা বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ। খুনের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। কি কারণে এই হত্যাকাণ্ড সেই হাড়হিম করা তথ্য এবার সামনে এসেছে।   

 রবিবার বেলা দেড়টার দিকে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন অভিযুক্তরা  গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে ডাকাতির নাটক সাজায়। গ্রেফতার দুই যুবককে সিদ্ধার্থ দাস (১৯) ও মুগ্ধ দাস (২৩) নামে চিহ্নিত করা হয়েছে। তাঁরা সম্পর্কে  ভাই হয়।  রবিবার ভোরে নগরের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল  জানান, ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (২০ অগস্ট) রাতে। পুলিশের দাবি, মুগ্ধ ও সিদ্ধার্থ পাশের একটি ভবনের উপর দিয়ে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন বাড়ির তৃতীয় তলার ছাদে ওঠেন। সেখানে তাঁরা ইয়াবা সেবন করছিলেন। শব্দ শুনে গণপতি ছাদে গিয়ে তাঁদের বাধা দেন। অভিযোগ, সেই সময়ই গলায় গামছা পেঁচিয়ে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়।  চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতেই তাঁকে খুন করা হয় বলে পুলিশের দাবি। এরপর মেয়ে আগামি ছাদে যাওয়ার চেষ্টা করলে তাঁকেও হত্যা করা হয়। ঘরে ঘুমিয়ে থাকা ১৩ বছরের আয়ুশকেও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন।

আরও পড়ুন: দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

পুলিশ কমিশনারের দাবি, নিহত পরিবারের সঙ্গে ওই দুই যুবকের আগে থেকেই পরিচয় ছিল। সেই পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তাঁরা পরিবারের প্রত্যেক সদস্যকে একে একে হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। হত্যাকাণ্ডের পরও কিছু সময় ওই বাড়িতেই ছিলেন অভিযুক্তরা। সেখানে স্নান করা, ফ্রিজ থেকে খেজুর ও শসা বের করে খাওয়া এবং ইয়াবা সেবন করার কথাও জানিয়েছে পুলিশ। পরদিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকার সুযোগে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে যান বলে তদন্তকারীদের দাবি।  

 

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?