যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। মঙ্গলবার (২৫ অগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) মনোজ কুমার ঝা। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। মূলত সংঘর্ষের দিনগুলির CCTV এবং অন্যান্য ভিডিও ফুটেজ কীভাবে সংগ্রহ করা হবে, তা নিয়েই আলোচনা হয়েছে।  

জানা গিয়েছে, গত ১৯ ও ২০  অগস্টের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কয়েকটি CCTV-র ফুটেজ চেয়েছে পুলিশ। ইতিমধ্যেই সোমবার (২৪ অগস্ট) ক্যাম্পাসে গিয়ে ফুটেজ চাওয়া হয়েছিল। মঙ্গলবার সেই ফুটেজ সংগ্রহের প্রক্রিয়া এবং নিয়মকানুন নিয়ে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন এসিপি। প্রায় ৪৫ মিনিট ধরে চলে দু’জনের আলোচনা। রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে যে তথ্য ও ফুটেজ চাওয়া হয়েছে, তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কিছু বিষয় গোপনীয় হওয়ায় সেগুলি প্রকাশ্যে জানানো সম্ভব নয় বলেও স্পষ্ট করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ থাকায় এদিন পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফে তিনিই কথা বলেন। 

আরও পড়ুন : রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

কী হয়েছিল যাদবপুরে?

গত ১৯ অগস্ট ফেটসুর জিবি মিটিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। অভিযোগ, এবিভিপি এবং বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় চত্বরে পতাকা পোড়ানো থেকে শুরু করে রাত পর্যন্ত তাণ্ডবের অভিযোগ ওঠে। পরদিনও তার রেশ দেখা যায়। দুই পক্ষের পাল্টা প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়ায়। সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। 

 

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের