কলকাতায় নাড্ডা, বিশৃঙ্খলাকে কেন্দ্র করে ফের বিজেপির ভাঙন স্পষ্ট

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সভা। দলীয় এই সভা আয়োজিত হয়েছিল ব্যারাকপুরে। এই সভাতেই দেখা যায় চরম বিশৃঙ্খলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP NADDA)। আর সেই দিনেই ফের অস্বস্তিতে পড়তে হল বঙ্গ বিজেপিকে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (SUKANTA MAJUMDAR) সভায় বিশৃঙ্খলা দেখা যায়। যাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা যায়। আবার নাড্ডাকে কে আগে সম্মান জানাবে, তা নিয়েও দেখা যায় বিশৃঙ্খলা। কেন্দ্রীয় নেতার কাছে আগে কে যাবে, তা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে শুরু হয় জোর রেষারেষি।

মঙ্গলবার রাতে জেপি নাড্ডা কলকাতা বিমান বন্দরে নামতেই তাঁকে বরণ করে নেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY), বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH)। সূত্রের খবর, দল থেকেই তাঁকে নাড্ডা সফরের শুরু থেকেই উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে জেপি নাড্ডা সরাসরি চলে যান নিউটাউনের অভিজাত হোটেলে। খবর, হতে পারে নাড্ডা- দিলীপ বৈঠক। ‘মুখে তালাস ঝোলানো’র নির্দেশের পরেই এই প্রথম সাক্ষাৎ হল বিজেপির সর্বভারতীয় সভাপতি ও সহ সভাপতির। দল সূত্রে খবর, তাঁদের মধ্যে আলাদা করে বৈঠক হতে পারে। তবে সেখানে উপস্থিত থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় ছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সভা। দলীয় এই সভা আয়োজিত হয়েছিল ব্যারাকপুরে। এই সভাতেই দেখা যায় চরম বিশৃঙ্খলা। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যের শেষের দিকে এক মহিলা তাঁকে কিছু বলার চেষ্টা করেন। সেই সময় তাঁকে বাধা দিতে চান দলেরই কয়েকজন। আর তাতেই বাড়ে উত্তেজনা। স্থানীয় ওই মহিলা নেত্রীর অভিযোগ, কমিটি গঠন নিয়েই তাঁর অভিযোগ ছিল। অভিযোগ, মণ্ডল কমিটি সহ অন্যান্য কমিটি গঠন স্বচ্ছ ভাবে করা হয় না। স্বজনপোষণের কারণেই তাঁকে পুরসভার টিকিট দেওয়া হয়নি, বলেও অভিযোগ। অভিযোগের তির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নাড্ডা সফরের দিন এই জেলা সভাপতির বিরুদ্ধে এলাকায় দেখা গিয়েছিল একাধিক বিরোধী ফ্লেক্স। আর সেই ফ্লেক্স দিয়েছে এলাকার বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরাই। উল্লেখ্য, রাজ্য জুড়ে বিজেপির জেলা সভাপতিদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন নেতা ও কর্মীরা। তা নিয়ে বারবার মুখ পুড়েছে বিজেপির। নাড্ডা সফরে ফের অস্বস্তিতে পড়ল বঙ্গ বিজেপি।

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং