Loading live market data...
Loading active stocks...
Connecting...

শুক্রবার কলকাতায় পৌঁছে দিলীপ-শুভেন্দু-সুকান্তের সঙ্গে বৈঠকে অমিত শাহ

কলকাতায় পা রেখে শুক্রবার রাতেই দিলীপ-শুভেন্দু-সুকান্তের সঙ্গে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় পা রেখে শুক্রবার রাতেই দিলীপ-শুভেন্দু-সুকান্তের সঙ্গে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে কলকাতায় নেমে বিজেপির রাজ্য দফতরে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে শুভেন্দু, দিলীপ, সুকান্ত ছাড়াও থাকতে বলা হয়েছে রাজ্য বিজেপির ৫ সাধারণ সম্পাদককে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে শুক্রবার বেলা ১১টা নাগাদ ফোনে জানানো হয় এদিন কলকাতায় পৌঁছে রাত ৯টা নাগাদ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং গেরুয়া শিবিরের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) থাকতে বলা হয়েছে। একইসঙ্গে বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিজেপির ৫ সাধারণ সম্পাদক, লকেট চট্টোপাধ্যায়, (Lokenath Chatterjee) অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chatterjee), জ্যোতির্ময় সিংহ মাহাতো (Jyotirmoy Singh Mahato) এবং দীপক বর্মনকেও (Dipak Barman)।

প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের (Eastern Zonal Council) বৈঠকে যোগ দেবেন। বিহার (Bihar), ঝাড়খণ্ড (Jharkhand), ওড়িশা (Orissa), সিকিম (Sikkim) এবং বাংলার (West Bengal) মুখ্যমন্ত্রীদের সঙ্গে নবান্নে বৈঠক করবেন তিনি। বৈঠকে রাজ্যগুলির সীমানা নিয়ে আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত নিয়েও আলোচনা হতে পারে। সেই বৈঠকের আগে রাজ্যে পা দিয়ে শুক্রবার দলের পরিস্থিতি নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর