সীমান্ত নিরাপত্তার দায়িত্ব রাজ্যেরও, বৈঠকে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যতটা বিএসএফের, ঠিক ততটা রাজ্যেরও।’ ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অভিমত স্বরাষ্ট্রমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যতটা বিএসএফের, ঠিক ততটা রাজ্যেরও।’ শনিবার নবান্নে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের (Eastern Zonal Council) বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র এমনটাই অভিমত।

নবান্ন (Nabanna) সভাঘরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যতটা বিএসএফের, ঠিক ততটা রাজ্যেরও রয়েছে। কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবছে। আগের সরকারের খামতি ছিল। আমরা তা অনেকটা পূরণ করেছি। আরও উন্নয়নের জন্য এগোচ্ছি।’ শনিবার সকাল ১১টা থেকে নবান্ন সভাঘরে পূর্বাঞ্চলীয় পরিষদের (Eastern Zonal Council) বৈঠক শুরু হয়। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বাইপাসের ধারে এক পাঁচ তারা হোটেল থেকে বের হয়ে নবান্নের উদ্দেশে রওনা দেন অমিত শাহ। ১১টা নাগাদ নবান্নে পৌঁছনোর পর শুরু হয় বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তুষারকান্তি বেহেরা অংশ নেন। উল্লেখ্য পূর্বাঞ্চলীয় পরিষদের (Eastern Zonal Council) সদস্য বিহার (Bihar), ঝাড়খণ্ড (Jharkhand), ওড়িশা (Orissa), সিকিম (Sikkim) এবং বাংলা (West Bengal)।

চার বছর আগে ২০১৮ সালে নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের এই বৈঠক হয়েছিল। চলতি বছরে গত ৫ নভেম্বর ওই বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। অবশেষে শনিবার হল সেই বৈঠক। এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মাওবাদী প্রসঙ্গও।

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জিও-এয়ারটেলের চেয়েও বেশি সুবিধা

৪ দিন পরই পথ বদলাবে শনি, ১২২ দিন সুসময় ৫ রাশির জাতকদের

২১ হাজার টাকা ছাড়ে মিলছে ৭০০০mAh ব্যাটারির OPPO K14 Lite

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’