নেশা ছিল রূপচর্চা ও অনলাইন জুয়া, মুড়ি-মুড়কির মত টাকা ছড়াতেন অর্পিতা

ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, দিনভর অনলাইন জুয়াতে ডুবে থাকতেন অর্পিতা। শখ ছিল রূপচর্চার। আর তাতেই খরচ হয়েছে মুড়ি- মুড়কির মত টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে মোট ৫৮ কোটি টাকা। এর মধ্যে ৮ কোটি টাকা উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (ARPITA MUKHERJEE) ফ্রিজড জয়েন্ট অ্যাকাউন্ট থেকে। আমজনতার প্রশ্ন ছিল, এত টাকা নিয়ে কী করতেন অর্পিতা মুখোপাধ্যায়? কতটা বিলাসী জীবনযাপন করতেন অর্পিতা? কিছুটা আঁচ পাওয়া গিয়েছিল আগেই। এবার পাওয়া গেল আরও কিছু আভাস।  

ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, দিনভর অনলাইন জুয়াতে ডুবে থাকতেন অর্পিতা। শখ ছিল রূপচর্চার। আর তাতেই খরচ হয়েছে মুড়ি- মুড়কির মত টাকা। সূত্রের খবর, এবাদে অর্পিতার ঝোঁক ছিল গয়না ও বহুমূল্যের গাড়ির প্রতি। উল্লেখ্য, অর্পিতার টালিগঞ্জের ‘ডায়মণ্ড সিটি’ আবাসন থেকে উধাও ৪ টি বিলাস বহুল গাড়ি। যার মোট দাম প্রায় দেড় কোটি। প্রসঙ্গত, ইডি ইতিমধ্যেই উদ্ধার করেছে প্রায় ৬ কেজি সোনা। যার মধ্যে রয়েছে মহিলা অলঙ্কার এবং সোনার বাট।

জানা গিয়েছে, রূপচর্চার জন্য অর্পিতা ব্যয় করতেন লক্ষ লক্ষ টাকা। আরও শখ ছিল, গাড়িতে ঘুরে বেড়ানো আর বিমানযাত্রা মানেই ছিল ‘বিজনেস ক্লাস’ সিট। খাওয়া মানেই অর্পিতার পছন্দ ‘পাঁচতারা’ হোটেল। আরও জানা গিয়েছে, ওড়িয়া ও তামিলের বেশ কয়েকজন অভিনেত্রী ছিলেন তাঁর বন্ধু। তাঁদের সঙ্গে বছরে বেশ কয়েকবার বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন তিনি। দুবাইয়ে গিয়ে দেখে এসেছেন আইপিএল ম্যাচ।

শখ ছিল, বিভিন্ন বিলাসবহুল প্রথম সারির ক্লাবে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয়। আরও জানা গিয়েছে, নিজের জন্য বিদেশ থেকে মেকআপ কিট আনাতেন অর্পিতা। তাঁর ছিল রূপচর্চার প্রশিক্ষণ। অর্পিতার তিনিটি পার্লার-ও রয়েছে। পার্লারে ব্যবহার করা হত ৮- ১০ লক্ষ টাকার মিকআপ কিট-ও।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের