সংশোধনাগারে নাচ শেখাচ্ছেন ‘সেলিব্রেটি’ অর্পিতা

কারাগার জীবনের প্রথম থেকেই অর্পিতা ‘সেলিব্রেটি’।

Share:

সুব্রত রায়, নিসর্গ নির্যাস: তিনি নাচতে ভালোবাসেন। গ্রেফতারির পরে একাধিকবার ভাইরাল হয়েছে তাঁর বিভিন্ন নাচ। তিনি আর কেউ না, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE)। কারাগার জীবনের প্রথম থেকেই তিনি ‘সেলিব্রেটি’। এবার সরস্বতী পুজোর গুরু দায়িত্ব যে তাঁর ওপরে।

বন্দি জীবনের শুরুতে তাঁর মানাতে অসুবিধা হয়েছিল। তবে তার কিছুদিনের মধ্যেই জেলের  খাবারে রুচি এসেছিল তাঁর। গত বছরের ৯ অগাস্ট খবর এসেছিল, অন্যান্য বন্দিরা ‘আতিথেয়তা’য় ত্রুটি রাখছেন না। হাই প্রোফাইল এই বন্দিনী যেন সেলের রানি। কোনও বন্দিনী তাঁর কাপড় কেচে দিচ্ছেন। আবার কোনও বন্দিনী পেতে দিচ্ছেন তাঁর বিছানা। আগের মতোই আজও লেগে থাকে গল্প করার ভিড়। কারণ, ‘চাঁদ’ যে তাঁদের মাঝেই। টেলিভেশনের পর্দায় তাঁকে দেখেছেন বন্দিনীরা। তিনি মডেল, তিনি অভিনয় করেছেন বাংলা ও ওড়িয়া চলচ্চিত্রতে। এতদিন দূর থেকেই দেখতে হয়েছে তাঁকে। আজ আর দূরত্ব নেই। তাই ‘সেলেব’ সঙ্গতে অন্যান্য বন্দিনীরা বেজায় খুশি। এরই মাঝে অর্পিতার ইচ্ছেতে জেল কর্তৃপক্ষ তাঁকে দিয়েছেন খাতা, পেন, বই। এবার অর্পিতা নাচছেন। প্রিয় নাচেই আবার ‘প্রাণের আরাম’ খুঁজে পেয়েছেন তিনি। নিজেই নাচছেন না শুধু, তিনি শেখাচ্ছেন নাচও। এখন তিনি রীতিমত ‘ম্যাডাম’।

‘তাল’ টুকুই তাঁর সম্বল বন্দি জীবনে। তাই সেই নাচেই তিনি এবং তাঁর ছাত্রীরা আপ্লুত। সংশোধনাগারে এটুকুই বিনোদন। সংশোধনাগার মানে যে সংশোধন হওয়ার পথ। সরস্বতী পুজো জাঁকজমক করে পালিত হয় আলিপুর সংশোধনাগারে। পুজোর সঙ্গে আয়োজিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে ভুরিভোজ। বিশেষ সূত্রে খবর, এবারে বসন্ত পঞ্চমীতে অনুষ্ঠিত হবে গীতিআলেখ্য এবং নৃত্যানুষ্ঠান। নৃত্য পরিবেশন করবেন বন্দিনীরা। তাই মহড়া চলছে জোর কদমে। আর খুঁটিনাটি ভুল ধরে তা শুধরে দিচ্ছেন ‘প্রিয়’ শিক্ষিকা। বাধ্য ছাত্রীরা হাসিমুখে নিচ্ছেন তালিম। দর্শকদের মুগ্ধ করতে হবে যে! তাই ফুরসৎ নেই ফাঁকি দেওয়ার। 

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের