বিবাহের ৫০ বছরের স্মরণে শতাধিক মানুষকে কৃত্রিম অঙ্গ দান করলেন দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: অসহায় ও শারীরিকভাবে অক্ষম মানুষদের কৃত্রিম অঙ্গ দানের মাধ্যমে বৈবাহিক জীবনের ৫০ বছর উদযাপন করে মানবিক দৃষ্টান্ত তৈরি করলেন কলকাতার এক দম্পতি।রবিবার বিধাননগরে ‘উমীদ কে রং’ শীর্ষক এই বিশেষ মানবিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কয়েকশো শারীরিকভাবে অক্ষম মানুষ উপস্থিত হয়েছিলেন।তাদের কৃত্রিম অঙ্গদানের(Artificial Limbs Distribution) পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করা হয় রং প্রস্তুতকারক সংস্থা জে কে প্রোটোম্যাক্স-এর উদ্যোগে।

সংস্থার নির্দেশক মনীশ গোয়েল (Monish Goyel) বলেন, তারা সুন্দর সুন্দর বাড়ির রং সরবরাহ করেন। শুধু বাড়িতে রং নয়, মানুষের জীবনের দুর্দশা ঘুচিয়ে তাদের জীবনে রং আনতেই এই অভিনব উদ্যোগ। এটাই আসল সামাজিক কর্ম বলে তারা মনে করেন।৭৫–এর দোরগোড়ায় দাঁড়িয়ে দম্পতি যুগল কিশোর গোয়েল ও সুশমা গোয়েল (Sushama Goyel)বলেন, মানবিকতার এই দৃষ্টান্ত সমাজের প্রতি অন্যদেরও দায়বদ্ধ হতে উৎসাহিত করবে।

কৃত্রিম হলেও নয়া অঙ্গে হাঁটতে পেরে আনন্দে উৎফুল্ল বহু মানুষ। কারণ প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা এগিয়ে যাওয়ার একটা বড় সুযোগ পাবেন। প্রতিদিনের এই লড়াইয়ে তারা জায়গা গড়ে দেবেন বর্তমান সমাজে। সাধারণ মানুষের মতোই তারাও বেঁচে থাকবেন মাথা উঁচু করে। যা দেখে সমাজ গর্বিত হবে। দৃষ্টান্ত স্থাপন হবে সকলের কাছে।বিবাহ বার্ষিকী বা জন্মদিন উপলক্ষে দরিদ্রদের বস্ত্রদান কিংবা রক্তদান এই ধরনের দৃষ্টান্ত সমাজে প্রায়সই দেখা যায়। কিন্তু অসহায় ও শারীরিকভাবে অক্ষম মানুষদের কথা ভাবা তাদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নেওয়া এই ধরনের উদ্যোগ বিরল।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে