অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানার তরফে তলব করা হয়েছিল তৃণমূল নেতা অরূপ বিশ্বাসকে। তাঁকে বলা হয়েছিল আজ, বৃহস্পতিবার ৪ জুন হাজিরা দিতে। যদিও অসুস্থতার কারণে এখনই হাজিরা দিতে পারবেন না বলে বিধাননগর দক্ষিণ থানায় জানিয়েছেন তিনি। আরও ১৪দিন সময় চেয়েছেন অরূপ বিশ্বাস। গতকাল, বুধবার রাতে বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সেখানেই তিনি অসুস্থতার কথা বলে বাড়তি সময় চেয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও বিধাননগর দক্ষিণ থানার তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।

আরও পডুন: বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

গত ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে লায়োনেল মেসির ইভেন্টকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিক্ষোভ, ভাঙচুর চলে স্টেডিয়ামে। গোটা ইভেন্টটাই ভেস্তে যায়। আয়োজক শতদ্রু দত্ত ও তদকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দর্শক থেকে মেসি ভক্তরা। সেদিনই গোটা ঘটনায় অভিযুক্ত হিসেবে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল আয়োজক শতদ্রু দত্তকে। তারপরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। জামিনে বাইরে রয়েছেন শতদ্রু দত্ত। যদিও গত ১৩ ডিসেম্বর মেসি ইভেন্ট ভেস্তে যাওয়ার জন্য অরূপকেই দায়ী করেছেন শতদ্রু। তাঁর বিরুদ্ধে মানহানি মামলার পাশাপাশি গত ১৭ মে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেন তিনি।

প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, তোলাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ এনেছেন মেসির গোট ট্যুরের আয়োজক শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন অর্থাৎ ৪ জুন অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল বিধাননগর দক্ষিণ থানা। যা এড়িয়ে গিয়েছেন তৃণমূল নেতা। আর এই খবর সামনে আসতেই ক্ষোভপ্রকাশ করেছেন শতদ্রু দত্ত।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা