ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিকদের প্রশ্নের হাত থেকে বাঁচার জন্য গোটা কলকাতা ঘুরে ফেললেন অরূপ বিশ্বাস। আবার মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কাকুতি মিনুতিও করছেন তিনি। ভয়ে আলিপুর কোর্টে ঢুকে গেলেও সেখান থেকে আবার গাড়ি নিয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে এমনই আচরণ করতে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। মিডিয়া থেকে বাঁচতে প্রায় ৩৫ কিলোমিটার গাড়িতে ঘু্রে ফেললেন তিনি। কার্যত কলকাতার রাস্তায় চরকিপাক প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর। শেষমেশ পুলিশের জালে পড়েন তিনি। তবে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি অরূপ বিশ্বাস।   

দীর্ঘদিন ধরে তাঁকে ঘিরে নানা জল্পনা চলার পর বৃহস্পতিবার সকালেই তদন্তকারীদের মুখোমুখি হতে দেখা যায় তাঁকে। সূত্রের খবর, সকাল প্রায় ৯টা ৫৬ মিনিট নাগাদ একটি কালো কাচযুক্ত গাড়িতে করে থানায় পৌঁছন অরূপ বিশ্বাস। এর আগেই তদন্তকারী অফিসাররা থানায় উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, পুলিশের তরফে কড়া অবস্থান নেওয়ার পরই তিনি জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ সূত্রে খবর, প্রথম দফার জিজ্ঞাসাবাদে মূল গুরুত্ব পাচ্ছে মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগ। তাঁর দাবি, অনুষ্ঠান আয়োজনের সময় বিপুল সংখ্যক টিকিটের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, প্রায় ২২ হাজার টিকিট সংগ্রহ করা হয়েছিল এবং সেই টিকিটের ব্যবহারের ক্ষেত্রেও নানা প্রশ্ন উঠেছে। শতদ্রু দত্ত আরও অভিযোগ করেছেন, অনুষ্ঠানের স্বাভাবিক পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখিয়ে টিকিট দেওয়ার জন্য চাপ তৈরি করা হয়েছিল। পাশাপাশি বেশ কিছু বিনামূল্যের বা কমপ্লিমেন্টারি টিকিটও নেওয়া হয়েছিল বলে তাঁর দাবি। তদন্তকারীরা এই অভিযোগগুলির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছেন।

আরও পড়ুন: ‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

এছাড়াও, মেসি ইভেন্টের দিন মাঠের ভিতরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়েও তদন্ত চলছে। সূত্রের খবর, প্রথম পর্যায়ে মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে প্রশ্ন করা হবে। অভিযোগ, অনুষ্ঠানের টিকিট বিলি নিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল এবং প্রায় ২২ হাজার টিকিট নেওয়া হয়েছিল। সেই টিকিট পরবর্তীকালে অনিয়মিতভাবে ব্যবহার বা বিক্রির অভিযোগও উঠেছে। শতদ্রু দত্তের দাবি, টিকিট না দিলে অনুষ্ঠান পরিচালনায় সমস্যা তৈরি হতে পারে বলে তাঁকে চাপ দেওয়া হয়েছিল। পাশাপাশি বেশ কিছু কমপ্লিমেন্টারি টিকিটও নেওয়া হয়েছিল বলে অভিযোগ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে ভয় দেখানোরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 

শুধু টিকিট বিতর্কই নয়, মেসি ইভেন্টের দিন মাঠে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতিও তদন্তের আওতায় এসেছে। সূত্রের খবর, মাঠের মধ্যে নিয়ম অনুসারে তিনজন ফটোগ্রাফার থাকতে পারত। কিন্তু বাস্তবে দেখা যায় তাঁর নিরাপত্তারক্ষী থেকে শুরু করে তাঁর ঘনিষ্ঠ একাধিক ফোটোগ্রাফার প্রায় ৪০ জনকে ঢোকানো হয়েছিল। এই মামলায় অরূপ বিশ্বাসের বক্তব্য এবং তদন্তকারীদের হাতে থাকা তথ্য মিলিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু