‘বাংলায় রয়েছে ৩০০-৪০০ মিনি কাশ্মীর’, কলকাতায় এসে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

কলকাতায় রয়েছে ৩০০ থেকে ৪০০ মিনি কাশ্মীর, এখনই ব্যবস্থা না নিলে বাংলা খুব শীঘ্রই কাশ্মীরে পরিণত হবে। আমার কাছে বাংলার ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মিউজিয়ামে আজ চাঁদের হাট। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কলকাতায় এসে সটাং কালিঘাট মন্দিরে পুজো দিয়ে দিনের সূচনা করলেন বলিউডের দাপুটে অভিনেতা অনুপম খের। গায়ের লাল বস্ত্র, মাথায় টিকা-পরে সাংবাদিকদের সামনেও ধরা দিলেন এই অভিনেতা। শুধু তিনিই নন, এদিন কলকাতায় এসেছেন স্বনামধন্য পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। যার হাত ধরে বুনেছিল ‘দ্য কাশ্মীরি ফাইলস্’। যেখানে ফুটে উঠেছিল, নব্বইয়ের দশকে কাশ্মীরে হিন্দু পুরোহিতদের নির্মম হত্যাকাণ্ডের চিত্র। তা নিয়েই গল্প বেঁধে ছিলেন বিবেক। ছবিটি মারাত্মক হিটও হয় এবং সমালোচকদের প্রশংসাও পায়। তারপর থেকেই একজন আলোচিত নাম হয়ে ওঠে বিবেক।

মাঝে মধ্যেই দেশের রাজনৈতিক খাতে ঢুকেও বিতর্কে জড়ান তিনি। তবে এবার কলকাতায় এসে বিস্ফোরক মন্তব্য ঠুকলেন বিবেক। তাঁকে সঙ্গ দিলেন অনুপম খের। আজ কলকাতা মিউজিয়ামে ‘খোলা হাওয়া’ সংগঠনের উদ্দেশ্যে বসেছিল একটি বিশেষ সেমিনার। একালের দেশের পরিস্থিতি নিয়ে সাময়িক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, সেখানেই আমন্ত্রণ জানানো হয় বলিউডের খ্যাতনামা অভিনেতা-পরিচালক জুটিকে। প্রসঙ্গত, বিবেকের কলকাতার আসার আরও একটি উদ্দেশ্য রয়েছে। তিনি কাশ্মীরের ফাইলসের কায়দায় বাংলাতেও বানাতে চলেছেন বেঙ্গল ফাইলস। সেখানে উঠে আসবে বাংলার কিছু ভয়াবহ চিত্র, বাংলার ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি। এদিন ছবির বিষয়েই বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিবেক। তাঁর কথায় স্পষ্ট যে, তিনি বাংলাকে নিয়ে চিন্তিত। তাঁর মন্তব্যে উঠে এলো, “কলকাতায় রয়েছে ৩০০ থেকে ৪০০ মিনি কাশ্মীর, এখনই ব্যবস্থা না নিলে বাংলা খুব শীঘ্রই কাশ্মীরে পরিণত হবে। আমার কাছে বাংলার ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে।”

এদিন এই সেমিনারে কাশ্মীরি ফাইলসের সামান্য প্রসঙ্গ টেনে বলেন বাংলাতে ছবি বানাতেও বিভিন্ন বাঁধার সম্মুখীন হয়েছেন। তাই বাংলাকে এখুনি না বাঁধলে বাংলা কাশ্মীর হতে বাধ্য। কাশ্মীরি ফাইলস ছবিটি হিট হলেও ছবিটা নিয়ে নানা রকম রাজনৈতিক তরজা হয়েছিল।বিবেক আরও জানিয়েছেন, বাংলা নিয়ে ছবির কাজ করতে গিয়ে ইতিমধ্যেই বাধার মুখে পড়েছেন তিনি। তাঁর কথায়, “১৯৪৬ সালের দাঙ্গা নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে আমার টিম এসেছিল সাক্ষাৎকার নিতে। তাদের কাজ করতে দেওয়া হয়নি।” আগামিকাল শান্তিনিকেতন যাচ্ছেন অনুপম খের। 

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ ১২ বছরের কিশোরী, থানায় অভিযোগ দায়ের

শহীদ সমাবেশের পর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও জট, সভার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ কালীঘাটপন্থীরা

আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা