করোনার চিকিৎসায় স্বাস্থ্য ভবনের কাছে আরও চিকিৎসক চাইল বেলেঘাটা আইডি

কোভিড চিকিৎসা  সামলাতে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে আরও চিকিৎসক এবং নার্স চেয়ে আবেদন করল বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কোভিড সংক্রমণ বাড়ছে রাজ্যে। স্বাস্থ্য দফতরের পেশ করা পরিসংখ্যান সেই কথাই বলছে। আর সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এবার কোভিড চিকিৎসা  সামলাতে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে আরও চিকিৎসক এবং নার্স চেয়ে আবেদন করল বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই আবেদন জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বেলেঘাটা আইডি হাসপাতাল সুত্রে খবর, গত জুন মাসে হাসপাতালের বিভিন্ন বিভাগ মিলিয়ে ১৮ জন চিকিৎসক চেয়ে চিঠি দেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবনে। করোনা পরিস্থিতির কথা ভেবে চিকিৎসক এবং নার্স চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আবার চিঠি দেয় স্বাস্থ্য ভবনে। চলতি মাসের ৪ তারিখে চিঠি দিয়ে ১৫ জন নার্স এবং ‘ক্রিটিক্যাল কেয়ার’ বিশেষজ্ঞ চাওয়া হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের তরফে। রাজ্য স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা এবং রাজ্য স্বাস্থ্য অধিকর্তাকে এই বিষয়ে জানানো হয়েছে বলে আইডি হাসপাতাল সূত্রে খবর। যদিও স্বাস্থ্য দফতরের তরফে চিকিৎসক পাঠানোর বিষয়ে এখনও কোনও উত্তর দেওয়া হয়নি বলে খবর। রাজ্যে করোনা চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল।

এই প্রসঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষ অণিমা হালদার জানান, ‘রাজ্যে করোনার সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন। সাম্প্রতিক কোভিড স্ফীতির জন্য নতুন ওয়ার্ডও চালু করা হয়েছে। এই অবস্থায় রোগীদের সুষ্ঠু পরিষেবা দিতে আরও চিকিৎসক, সিনিয়র রেসিডেন্ট বা মেডিক্যাল অফিসার জরুরি। আমাদের হাসপাতালে চিকিৎসক ঘাটতি তো রয়েইছে। তাই স্বাস্থ্য ভবনের কাছে চিকিৎসক চেয়ে আবেদন করেছি।’ অন্যদিকে এই বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য ‘বিষয়টি নজরে রয়েছে’ বলে জানান।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে