SIR করে বাংলাকে দমানো যাবে না, ব্যবসায়ী সম্মেলন মঞ্চ থেকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR নিয়ে বাংলায় একের ডামাডোল পরিস্থিতি। একের পর এক মানুষের মৃত্যু। লক্ষাধিক নাম বাতিল। এরমধ্যেই কলকাতায় ব্যবসায়ী সম্মেলনের মঞ্চ থেকে SIR-র বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এসআইআর-র মাধ্যমে অত্যাচার করে বাংলাকে দমিয়ে রাখা যাবে না। জেলায় জেলায় বড়দিন, নতুন বছর, মেলার অনুষ্ঠান পালন করা হবে। তারপরেই রয়েছে একাধিক অনুষ্ঠান। সবকিছুর পরে দেখতে দেখতে এসে যাবে বিধানসভা নির্বাচন। সাধারণ মানুষ একজোট হয়ে সমস্ত চক্রান্তের জবাব দেবে।

বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়াম থেকে বণিক মহলের সামনে মোদি সরকারের ধারাবাহিক বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  নোটবন্দি করে দেশে টাকা বাড়েনি। বাংলার সরকার মানুষের হাতে টাকা রাখতে  ৯৫টি সামাজিক প্রকল্প চালু করেছে। কেন্দ্রের নীতি আয়োগ সূত্রের খবর, বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ কমেছে। এসআইআর করে মানুষকে চাপে রাখার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেছেন, এইভাবে অত্যাচার করে কোনও লাভ হবে না। এর জবাব মিলবে।

শিল্পমঞ্চ থেকে বিরোধীদের নিশানা করে তিনি বলেন, বাংলা আমূল বদলে গিয়েছে। অথচ অনেকে বাংলাকে অসম্মান করে বেড়ান।  পশ্চিমবঙ্গের নামে গুজব ছড়ানো হচ্ছে। বাংলার নামে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ভুয়ো খবরকে চ্যালেঞ্জ করলেন তিনি। বৃহস্পতিবার ১৫ বছরের শিল্প আইনের খতিয়ান পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বাংলায় একদিন সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। বাংলায় শিল্পের সম্ভাবনা প্রচুর। পশ্চিমবঙ্গ অত্যন্ত শান্তিপূর্ণ রাজ্য। ব্যবসায়ীদের কাজ করার স্বাধীনতা দিতে হবে। সবকিছুতে সরকারি হস্তক্ষেপ দরকার নেই। এখন ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ