দিঘায় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ২ মিটারের উপরে উঠবে,সতর্ক করল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার যে অতি গভীর নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগরে ছিল সেটা বুধবার সকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। বুধবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান । তিনি বলেন, এখন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান পূর্ব মধ্য বঙ্গোপসাগরে(Bay Of Bengal) রয়েছে। ঘূর্ণিঝড়ের নাম ‘ডানা’। সাগর আইল্যান্ড থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি(Cyclone)। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি বৃহস্পতিবার তীব্র ঝড়ে পরিণত হবে।

২৪ অক্টোবর উপকূল অবস্থিত অঞ্চলগুলিতে উত্তর উড়িষ্যা ও পূর্ব বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হবে। পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি এই ঘূর্ণিঝড় চলো ভাগে আঘাত করবে। ভিতরকণিকা এবং ধামারা নামক এরিয়ার কাছাকাছি এটি ল্যান্ড ফল করবে। স্থল ভাগ স্পর্শ করার সময় এর বাতাসে গতিবেগ হবে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এর ফলে দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে এবং উপকূল অবস্থিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ পূর্ব মেদিনীপুর জেলাতে সর্বোচ্চ দেখা যাবে। ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান এই জেলাগুলিতেও দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। কলকাতা ,হাওড়া, হুগলি এই জায়গাগুলোতে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় হাওয়া বইবে।

পূর্ব মেদিনীপুর, দিঘা(Digha) এবং সমুদ্র লাগোয়া জায়গা গুলিতে জলোচ্ছ্বাস দেখতে পাওয়া যাবে এক থেকে দুই মিটার উঁচু পর্যন্ত। সুন্দরবন জেলাতে পয়েন্ট ফাইভ থেকে এক কিলোমিটার জলস্ফীতি দেখতে পাওয়া যাবে।হলদিয়া পোর্ট – এ সতর্কতা জারি করা হয়েছে।এই সাইক্লোনটি ল্যান্ড ফল হওয়ার সময় ১০০ থেকে ১৫০ কিলোমিটার রেডিয়াস অঞ্চলগুলিতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ।এই ১০০ থেকে ১৫০ কিলোমিটার রেডিয়েশন এর মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আছে।মূলত এর প্রভাবটা ২৪ তারিখ এবং ২৫ তারিখে থাকবে। ২৬ অক্টোবর এই সাইক্লোনের প্রভাব অনেকটাই কমে যাবে। শনিবার বিকেল থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য