পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গল STF-এর জালে পাক ISI এজেন্ট। রানার রউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতারের পর জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, গত কয়েক বছরে একাধিকবার ভারতে ঢুকেছিল সে। কলকাতায় এসে প্রতিবারই তিলজলায় ইজাজের বাড়িতে থাকত। STF সূত্রে খবর, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের জানুয়ারিতে কলকাতায় এসেছিল ওয়াহব। মোট পাঁচবার ভারতে প্রবেশ করেছিল সে। প্রতিবারই কাঠমান্ডু থেকে ইজাজের সাহায্যে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার অভিযোগ উঠেছে। 

তদন্তকারীদের দাবি, ভারতে এসে নিজের পরিচয় গোপন করেছিল ওয়াহব। ইজাজের বাবা যুবের আলমকে নিজের বাবা হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করে সে। পরে সেই পরিচয়ের ভিত্তিতে PAN ও আধার কার্ডও বানানো হয় বলে STF জানতে পেরেছে। জেরায় ওয়াহাব জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার। শারীরিক সমস্যার কারণে সেই সুযোগ হয়নি। এরপর পাকিস্তান আর্মি ও ISI-এর সঙ্গে যোগাযোগ তৈরি হয় বলে তদন্তকারীদের দাবি। সেখান থেকেই ISI-এর হয়ে কাজ শুরু করে বলে অভিযোগ। STF সূত্রে আরও জানা গিয়েছে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ক্যারাটের প্রশিক্ষণ নিয়েছিল ওয়াহাব। কাঠমান্ডুতেও তার ব্যবসা রয়েছে। সেখানকার একটি মসজিদে ইজাজের সঙ্গে পরিচয় হয়। পরে সেই যোগাযোগের সূত্রেই কলকাতায় আসা-যাওয়া শুরু করে।

আরও পড়ুন: রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

প্রথমবার ভারতে আসার সময় তার কাছে কোনও ভারতীয় পরিচয়পত্র ছিল না বলে জানা গিয়েছে। এরপর বিহারের রক্সৌল সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে ঢোকে। পরবর্তী চারবারেও একই পথ ব্যবহার করেছিল বলে তদন্তকারীদের দাবি। প্রতিবারই ইজাজ তাকে কাঠমান্ডু থেকে ভারতে নিয়ে আসত। সম্প্রতি SIR প্রক্রিয়ার সময় BLO ওয়াহাবকে ডেকেছিলেন। কিন্তু সে হাজির না হওয়ায় ভোটার তালিকা থেকে তার নাম বাদ যায় বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, ওয়াহাবের পাকিস্তানি পরিচয় সম্পর্কে ইজাজ জানত। তা সত্ত্বেও তাকে আশ্রয় দেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়। STF-এর দাবি, কলকাতার ফোর্ট উইলিয়াম এবং ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকাতেও ঘোরাফেরা করেছিল ওয়াহাব। সেখানকার ছবি ও ভিডিয়ো তুলে ISI-এর এজেন্টদের কাছে পাঠানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ভুয়ো পরিচয়ে ভোটার কার্ড পাওয়ার পর একাধিক সিম কার্ডও সংগ্রহ করেছিল বলে তদন্তে উঠে এসেছে। ওই সিম ব্যবহার করেই ISI-এর সঙ্গে যোগাযোগ রাখত বলে STF সূত্রের দাবি।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা