কার্নিভালের দিন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে, বঙ্গোপসাগরে সৃষ্টি হবে নিম্নচাপ

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম আধিকারিক সৌরিশ দাস এই খবর জানান। তিনি বলেন,নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে।বঙ্গোপসাগর(Bay Of Bengal) থেকে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়াবে।

উপকূল এবং উপকূলের সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।কার্নিভালের দিন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিল বাংলা থেকে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের(North Bengal) সব জেলা থেকেই বর্ষা বিদায় নিয়েছে রবিবার দুপুরে। বর্ষার বৃষ্টির সম্ভাবনা আর নেই বাংলায়।

আপাতত শুষ্ক আবহাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু – এক জায়গায় খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা ।বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য