চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুঃসংবাদ, দ্বিতীয়া তিথিতে উত্তর বঙ্গোপসাগরে ফের সৃষ্টি হতে চলেছে নিম্নচাপের

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে আগামী ৪ অক্টোবর শুক্রবার সৃষ্টি হতে চলেছে একটি নতুন নিম্নচাপ। মূলত উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাভাস অনুযায়ী এর প্রভাবে আগামী শুক্রবার দ্বিতীয়া তিথি থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং সমুদ্রের কাছাকাছি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গের(SouthBengal) কলকাতা সহ অপর জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

তবে আশেপাশের জেলা ও কলকাতাতে(Kolkata) মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা কমবে। তবে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তবে তা চরমে পৌঁছবে না। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে চলতি সপ্তাহে আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিংপং এই দুই জেলাতে। দু – এক জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। বাকি উত্তরবঙ্গের(North Bengal) সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ,পূর্ব মেদিনীপুর ,বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।

এর পাশাপাশি শুক্রবার বৃষ্টি ও ঝড়-বৃষ্টিতে প্রভাব পড়তে পারে হাওড়া হুগলি কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর, দুই বর্ধমান এবং বীরভূমে। শনিবার তৃতীয়া তিথিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বঙ্গের প্রায় সব জেলায়। পুজোর সময়ও জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজোর কদিন একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আবহাওয়াবিদদের মত।

সম্প্রতি নিম্নচাপের দরুন কয়েকদিনের বৃষ্টিতে পূজো মণ্ডপগুলির কাজে ব্যাঘাত ঘটে। মহালয়া তিথির পর শুরু হয়ে যায় পুজো মণ্ডপগুলির উদ্বোধনের পালা। কিন্তু বৃহস্পতি থেকে শনিবার ফের নিম্নচাপের দরুন ঝড় বৃষ্টি হলে সে ক্ষেত্রে উদ্বোধনে উদ্যোক্তাদের ও মন্ডপের বাইরের কাজ শেষ করতে ফের যে বাঁধার সম্মুখীন হতে হবে মন্ডপ শিল্পীদের তা বলার অবকাশ রাখেনা। একই সঙ্গে শেষ মুহূর্তে পুজোর বাজার পণ্ড হতে পারে এই নিম্নচাপের বৃষ্টিতে।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ